জেনেটিক পরীক্ষায় প্রিগোজিনের মৃত্যু নিশ্চিত করলো রাশিয়া

আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ০৫:৪৩ পিএম

গত সপ্তাহে একটি ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন নিহত হন বলে দাবি করে ওয়াগনার। উড়োজাহাজটিতে থাকা ১০ আরোহীর মধ্যে ইয়েভগেনি প্রিগোজিন নামের একজন ছিলেন বলে জানান রুশ কর্মকর্তারা।

তবে এ নিয়ে এতদিন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও বক্তব্য দেয়নি মস্কো। যদিও ঘটনার দুইদিন পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ভাড়াটে গোষ্ঠীর প্রধান একজন ‘প্রতিভাবান ব্যক্তি’ যিনি ‘জীবনে গুরুতর ভুল করেছিলেন’।

অবশেষে রোববার এ নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে রুশ কর্তৃপক্ষ। দুর্ঘটনায় পাওয়া মৃতদেহের জেনেটিক বিশ্লেষণের পর প্রিগোজিনকে মৃত বলে নিশ্চিত করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এ সংক্রান্ত তদন্ত কমিটি এসকে বলেছে, নিহত ১০ জনের পরিচয় পাওয়া গেছে এবং ফ্লাইটের যাত্রীদের তালিকায় থাকা ব্যক্তিদের সাথে যোগাযোগ করা হয়েছে।

গত ২৫ আগস্ট প্রিগোজিনের ব্যক্তিগত উড়োজাহাজটি মস্কোর উত্তর-পশ্চিমে বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনার জন্য অনেকে ক্রেমলিনকে দায়ী করলেও, তারা এ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।

এক বিবৃতিতে বলেছে এসকে বলেছে, এ ঘটনায় তারা ফৌজদারি তদন্ত অব্যাহত রেখেছে। আণবিক-জেনেটিক পরীক্ষার ফলাফল অনুসারে, ১০ জন মৃতের পরিচয় নিশ্চিত হয়েছে এবং তাদের নাম ফ্লাইট ম্যানিফেস্টে প্রকাশিত তালিকার সাথে মিলে যায়।

নিহতদের মধ্যে ওয়াগনারের বেশ কয়েকজন সিনিয়র ব্যক্তিত্ব রয়েছেন যারা ইউক্রেন, সিরিয়া এবং আফ্রিকার কিছু অংশে সামরিক অভিযানে জড়িত। 

তাদের মধ্যে দিমিত্রি উটকিনও ছিলেন, যিনি ওয়াগনারের সামরিক অভিযান পরিচালনা করতেন। 

প্রিগোজিনের সাথে সম্পৃক্ত টেলিগ্রাম চ্যানেল গ্রে জোনের দাবি, জেটটি রাশিয়ান বিমান বিধ্বংসী বাহিনী দ্বারা গুলি করে নামানো হয়।

গত জুনে রাশিয়ার বিরুদ্ধে একটি ক্ষণস্থায়ী বিদ্রোহে নেতৃত্ব দেন প্রিগোজিন। ওয়াগনার বস দাবি করেছিলেন, তার তথাকথিত ‘মার্চ অফ জাস্টিস’ ক্রেমলিনকে লক্ষ্য করে নয়, বরং প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভকে লক্ষ্য করে ছিলো।

আরও পড়ুন:

বিদ্রোহটি ব্যর্থ হওয়ার পর প্রিগোজিন এবং ওয়াগনার যোদ্ধাদের বেলারুশে স্থানান্তর করা হয়। তবে পুতিন এ বিদ্রোহকে ‘পিঠে ছুরিকাঘাত’ হিসাবে বর্ণনা করেছেন এবং জল্পনা চলছে যে রাশিয়ান নিরাপত্তা বাহিনী কোনওভাবে এই দুর্ঘটনার সাথে জড়িত ছিল।

এসজে
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর