ইসলামিক ব্যাংকিং চালু করছে রাশিয়া

আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ১১:৫২ এএম

দুই বছরের পাইলট প্রোগ্রামের অংশ হিসেবে আগামী ১ সেপ্টেম্বর ইসলামিক ব্যাংকিং চালু করছে রাশিয়া। এই প্রথমবারের মতো দেশটি আনুষ্ঠানিকভাবে এই অনুমোদন দিলো।

রাশিয়ায় ইসলাম ধর্মাবলম্বী জনসংখ্যা আনুমানিক প্রায় আড়াই কোটি। দেশটিতে বেশ কিছু ইসলামিক আর্থিক প্রতিষ্ঠান থাকলেও ছিলো না ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা।

বুধবার আলজাজিরা জানায়, গত ৪ আগস্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইসলামি ব্যাংকিং এর ‘সম্ভাব্যতা’ মূল্যায়ন করার জন্য একটি আইনে স্বাক্ষর করেন।

পাইলট প্রোগ্রামটি চারটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রজাতন্ত্রে অনুষ্ঠিত হবে- তাতারস্তান, বাশকোর্তোস্তান, চেচনিয়া এবং দাগেস্তান। এসব এলাকায় ইতোমধ্যে ইসলামিক অর্থায়নে সবচেয়ে বেশি অভিজ্ঞতা রয়েছে।

যদি প্রোগ্রামটি সফল প্রমাণিত হয়, তবে দেশের বাকি অংশে নতুন নিয়ম চালু করার পরিকল্পনা রয়েছে।

রাশিয়ার সবচেয়ে বড় ঋণদাতা সবেরব্যাংক এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওলেগ গণেভের মতে, ইসলামি ব্যাংকিং সেক্টরের বার্ষিক প্রবৃদ্ধির হার ৪০ শতাংশ এবং ২০২৫ সালের মধ্যে  সাত দশমিক সাত ট্রিলিয়ন ডলারে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।

রাশিয়ান অ্যাসোসিয়েশন অফ এক্সপার্টস ইন ইসলামিক ফাইন্যান্সের নির্বাহী সম্পাদক কালিমুলিনা বলেন, ক্রমবর্ধমান বাজারের নিয়ন্ত্রণ এবং বিনিয়োগকারী ও ক্লায়েন্টদের সুরক্ষা প্রয়োজন। কিন্তু ইসলামিক ফাইন্যান্স মার্কেট বন্ধকি অর্থায়ন এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের জন্য রাষ্ট্রীয় সহায়তা কর্মসূচির সুবিধাগুলো ব্যবহার করতে পারে না, কারণ সেগুলো সবই সুদ বহনকারী ঋণের উপর ভিত্তি করে, যা শরীয়তের পরিপন্থি।

তিনি জানান, এই বাধাগুলো গৃহীত আইনে বন্ধকী অর্থের জন্য আংশিকভাবে সমাধান করা হয়েছে। প্রত্যাশা করা হচ্ছে, পরীক্ষাটি ইসলামিক ফাইন্যান্স ডেভেলপমেন্টের জন্য আরও সুযোগ তৈরি করার অনুমতি দেবে ।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভিজিটর ডায়ানা গালিভার মতে, ইসলামিক ব্যাংকিং হলো ‘একটি দীর্ঘ প্রতীক্ষিত উদ্যোগ’, যা ২০০৮ সালের আর্থিক সঙ্কটের পর থেকে রাশিয়ায় আলোচনা করা হয়ে আসছে।

২০১৪ সালে ক্রিমিয়া দখল করার পর রাশিয়ান ব্যাঙ্কগুলো পশ্চিমা নিষেধাজ্ঞার কোপে পড়ে। এরপর রাশিয়ান ব্যাংকগুলোর অ্যাসোসিয়েশন রাশিয়ান ফেডারেশনে ইসলামিক ব্যাংকিংয়ের অনুমতি দেয়ার এবং শরিয়া ব্যাঙ্কগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে একটি কমিটি গঠনের প্রস্তাব করে।

সাম্প্রতিক সময়ে ইউক্রেনের যুদ্ধ এবং রাশিয়ার অর্থনৈতিক সেক্টরের উপর পশ্চিমা চাপ ইসলামিক ব্যাংকিং চালুর প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করেছে।

এসজে
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর