দেশে দেশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৫ এএম

যানজট থেকে মুক্তি পেতে মালয়েশিয়ায় প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হয় ২০০১ সালে। এদিকে, ডিসেম্বরে উদ্বোধন হতে যাওয়া দ্বারকা এক্সপ্রেসওয়েকে দেশের প্রথম উন্নত আরবান এলিভেটেড এক্সপ্রেসওয়ে বলছে ভারত। আর পাকিস্তানের লাহোরে নির্ধারিত সময়ে কাজ শুরু না হওয়ায় বাড়ছে প্রকল্প ব্যয়।

এটি মালয়েশিয়ার প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ৭ দশমিক ৭ কিলোমিটার দীর্ঘ এই উড়াল সড়ক সেলাঙ্গর রাজ্যের আমপাং এর সাথে রাজধানী কুয়ালালামপুরকে যুক্ত করেছে।

অসহনীয় যানজট থেকে মুক্তি এবং সহজেই শহরে ঢুকতে ১৯৯৬ সালে শুরু হয় এর নির্মাণ কাজ। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় কয়েক দফা পিছিয়ে ২০০১ সালের ১৭ মে হয় উদ্বোধন। আর জুন থেকে শুরু হয় টোল আদায়।

বাংলাদেশি টাকায় এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি ভেদে ৩০ থেকে ২৩৫ টাকা পর্যন্ত টোল ঠিক করা হয়।

তবে, দেশটির সবচেয়ে আলোচিত ও অত্যাধুনিক এলিভেটেড এক্সপ্রেসওয়ে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হয় ২০২২ সালের অক্টোবরে। দামানসারা-শাহ আলম হাইওয়ে নামের এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি মালয়েশিয়া সরকারের অর্থনৈতিক রূপান্তর কর্মসূচির অন্যতম প্রকল্প।

২০ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরিতে খরচ হয়েছে ৪২০ কোটি মালয়েশিয়ান রিঙ্গিত। গড়ে প্রতিদিন পঞ্চাশ হাজার যান চলাচল করা এই এক্সপ্রেসওয়ে যানজট কমিয়েছে ৪৩ শতাংশ।

বাংলাদেশি টাকায় টোল পরিবহন ভেদে ৫৪ থেকে ১৬২ টাকা পর্যন্ত।

চলতি বছরের ডিসেম্বরে উদ্বোধনের অপেক্ষায় থাকা দ্বারকা এক্সপ্রেসওয়েকে দেশের প্রথম উন্নত আরবান এলিভেটেড এক্সপ্রেসওয়ে বলছে ভারত। একে মার্ভেল অফ ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশলের বিস্ময় বলে অভিহিত করেছেন ভারতের কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গড়করি।

দক্ষিণ-পশ্চিম দিল্লির দ্বারকা থেকে হরিয়ানার গুরুগ্রামের সাথে সংযোগকারী ২৯ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়েটির নির্মাণ খরচ ৯ হাজার কোটি টাকা। প্রতি কিলোমিটার তৈরিতে ১৮ কোটি রুপি বরাদ্দ থাকলেও আদতে খরচ হয়েছে ২৫১ কোটি রুপি।

আট লেনের এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল কত হচ্ছে কেন্দ্র সরকার তা না জানালেও এবছরের পহেলা এপ্রিল থেকে ভারতের জাতীয় সড়ক ও এক্সপ্রেসওয়েতে টোলের পরিমাণ সাত শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।

এদিকে, পাকিস্তানের লাহোরের বহুল প্রতীক্ষিত এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ নির্ধারিত সময়ে শুরু না হওয়ায় প্রকল্প ব্যয় বেড়েছে ২ হাজার কোটি রুপি। পূর্ব ও পশ্চিম লাহোরকে যুক্ত করা ১০ দশমিক ৭ কিলোমিটারের এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ খরচ ধরা হয়েছিলো ৬ হাজার কোটি রুপি।

 

একাত্তর/আরএ
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর