ওয়াগনারকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাজ্য

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৩ পিএম

রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপকে 'সন্ত্রাসী সংগঠন' হিসেবে ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাজ্য। এর মধ্যদিয়ে দেশটিতে ওয়াগনারের সকল কার্যক্রম নিষিদ্ধ হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর যুক্তরাজ্যে এ বাহিনীকে সমর্থন করা বা এর সদস্য হওয়া বেআইনি হিসেবে বিবেচিত হবে। 

এই বিষয়ে একটি খসড়া আদেশ ব্রিটিশ সংসদে পেশ করা হবে, যার মধ্যদিয়ে ওয়াগনার গ্রুপের যাবতীয় সম্পত্তিকে 'সন্ত্রাসী সম্পত্তি' হিসেবে শ্রেণিবদ্ধ এবং বাজেয়াপ্ত করা যাবে।

দ্য গার্ডিয়ান পত্রিকা জানিয়েছে, স্থানীয় সময় বুধবার আদেশটি সংসদে পেশ করা হবে।

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যান বলেছেন, ওয়াগনার বাহিনী হিংসাত্মক ও ধ্বংসাত্মক। এটি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাশিয়ার একটি সামরিক হাতিয়ার। এই বাহিনীর কার্যক্রম 'বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি'।

যুক্তরাজ্য এরইমধ্যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ওয়াগনার, বাহিনীর কিছু সিনিয়র কমান্ডার এবং আফ্রিকায় এর সাথে যুক্ত ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।  

ওয়াগনার সিরিয়া, লিবিয়া এবং মালিসহ আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে রাশিয়ার পক্ষে কাজ করেছে।  

সবশেষ ইউক্রেন যুদ্ধে বাহিনীটি বাখমুত শহর দখল ও রুশ সেনাবাহিনীর নেতৃত্ব দেয়াসহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 

আরবিএস  
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর