লিবিয়ায় বন্যায় মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৫ এএম

লিবিয়ার পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। পূর্ব লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরার। এছাড়া বিবিসিসহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বন্যায় মৃতের একই সংখ্যার কথা জানিয়েছে। একই সঙ্গে বন্যায় এখনও প্রায় ১০ হাজার মানুষ নিখোঁজ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। 

সোমবার ঘূর্ণিঝড় দানিয়েল পূর্ব লিবিয়ায় আঘাত করে। এতে ওয়াদি ডারনা নদীর দুটি বাঁধ ভেঙ্গে যায় এবং পানি লোকালয়ে প্রবেশ করে ব্যাপক দুর্যোগের সৃষ্টি করে।

শহরের আবাসিক এলাকার অনেকটাই ধসে পড়ে এবং সমুদ্রবর্তী অনেকগুলো সেতু পানির তোড়ে ভেসে যায়।

ত্রিপোলি থেকে সাংবাদিকেরা জানিয়েছিলেন, নিহতের সংখ্যা ৫ হাজার থেকে ১০ হাজার পর্যন্ত হতে পারে।

ভারী বৃষ্টিপাত ও বন্যায় বেনগাজিভিত্তিক বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এদিকে, ত্রিপোলি সরকার ওই অঞ্চলটিকে দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করেছে এবং সেখানে ত্রাণ পাঠানোর ঘোষণা দিয়েছে। ইতোমধ্যে ত্রাণবহর সেখানে যাত্রা শুরু করেছে।

ত্রিপোলি সরকারের প্রধানমন্ত্রী আবদুল হামিদ দবেইবাহ মঙ্গলবার ঘোষণা দিয়েছেন, ১৪ টন বহন ক্ষমতার একটি বিমান ওষুধপত্র, চিকিৎসাসামগ্রী ও চিকিৎসাকর্মীদের নিয়ে বেনগাজির উদ্দেশে ছেড়ে গেছে।

ঝড়ের কারণে দুর্যোগকবলিত এলাকাগুলো যোগাযোগবিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সেখানকার প্রাণহানি বা ক্ষয়ক্ষতির সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না।

একাত্তর/এআর
লেবাননের উত্তরাঞ্চলের বন্দরনগরী ত্রিপোলিতে পাশাপাশি দুটো ভবন ধসে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি গত মঙ্গলবার লিবিয়ায় আততায়ী হামলায় নিহত হয়েছেন। ৫৩ বছর বয়সী সাইফকে উত্তর-পশ্চিমের শহর জিন্তানে তাঁর নিজ বাসভবনের বাগানে গুলি করে...
লিবিয়ার সাবেক শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি গুলিতে নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ৫৩ বছর বয়সী সাইফ আল-ইসলাম এক সময় তাঁর বাবার উত্তরসূরি হিসেবে ব্যাপকভাবে পরিচিত ছিলেন।
মরক্কোর আটলান্টিক উপকূলীয় সাফি প্রদেশে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট হড়কা বন্যায় অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এসএনআরটি নিউজ এ তথ্য...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর