স্পেনে তিন নাইটক্লাবে আগুনে ১৩ জনের মৃত্যু

আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ১১:৫২ এএম

স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মুরসিয়ায় তিনটি নাইটক্লাবে আগুন লেগে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় রোববার ভোরে 'লা ফন্ডা' নামে পরিচিত ফান্ডা মিলাগ্রোস নাইটক্লাবে আগুনের সূত্রপাত হয়। এর পরপরই পার্শ্ববর্তী ক্লাবগুলোতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে ক্লাবে জন্মদিন উদযাপন করতে আসা পরিবারের সদস্যরাও রয়েছেন। 

এক বিবৃতিতে জরুরি সেবাদানকারী সংস্থা জানিয়েছে, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় তল্লাশি চালিয়ে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া চারজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। 

স্পেনে নাইট ক্লাবে আগুন। ইমেজ-বিবিসি

এদিন ফায়ার সার্ভিসের ৪০ জনের বেশি সদস্য ও ১২টি জরুরি সেবাদানকারী যান উদ্ধারকাজে অংশ নেয়। 

পুলিশ নিশ্চিত করেছে যে, যারা মারা গেছেন তারা সবাই লা ফন্ডায় ছিলেন। তবে এখনও ১৪ জনের সন্ধান পাওয়া যায়নি।  

তবে কী কারণে ওই নাইটক্লাবে আগুন লেগেছিল প্রাথমিকভাবে তা জানা যায়নি। এরইমধ্যে তদন্তে নেমেছে সংশ্লিষ্ট বিভাগ। 

স্থানীয় মেয়র জস ব্যালেস্তা মুরসিয়ায় তিন দিনের শোক ঘোষণা করেছেন।

আরবিএস  
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
স্পেনে তীব্র আবাসন সংকট এবং এক বয়স্ক নারীকে বাড়ি থেকে উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট তীব্র রাজনৈতিক উত্তাপের জেরে আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। গত...
সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে বিকট বিস্ফোরণের শব্দ শোনার পর শনিবার আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আক্রমণ ও সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর