আঙ্কারায় আত্মঘাতী হামলার দায়ে ২০ কুর্দি বিদ্রোহী আটক

আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ০৯:৪০ এএম

তুরস্কের রাজধানী আঙ্কারায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনের সামনে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে ২০ কুর্দি বিদ্রোহীকে আটক করেছে দেশটির পুলিশ।

হামলার পরদিন সোমবার এ কথা জানিয়েছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া। খবর আল জাজিরার। 

আটকদের মধ্যে কুর্দি বাহিনীর এক মুখপাত্র ও কুর্দি রাজনৈতিক সংগঠনের স্থানীয় পর্যায়ের এক শীর্ষ নেতাও রয়েছেন বলে জানা যায়। নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির (পিকেকে) সদস্যদের জন্য সাহায্য সংগ্রহ করা ও আশ্রয় দেয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

এর আগে রোববার সকাল ৯টা ৩০ মিনিটের দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনের সামনে আত্মঘাতী বোমা হামলা চালায় পিকেকে।

এই বিস্ফোরণকে সন্ত্রাসী হামলা উল্লেখ করে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া জানান, দুই সন্ত্রাসী স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবনের সামনে বোমা হামলা চালান। এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেন। অন্যজনকে প্রতিহত করা হয়। হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

জবাবে রোববার ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি বিদ্রোহীদের ওপর দফায় দফায় বিমান হামলা চালিয়েছে তুরস্ক। 

এরদোয়ান সরকার জানিয়েছে, পিকেকে-এর ব্যবহৃত গুহা, ডিপো এবং বাঙ্কার লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। হামলায় কুর্দি বিদ্রোহীদের কমপক্ষে ২০টি স্থাপনা ধ্বংস করা হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

হামলার পরপরই আঙ্কারার গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানীতে চলছে অভিযান। 

কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) বৃহত্তর কুর্দি এলাকার আলাদা শাসন চায়। গোষ্ঠীটিকে ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে বিবেচনা করে।

আরবিএস  
ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান যুদ্ধ অবসানের আলোচনা চলাকালীন এক নতুন ও বিস্ফোরক ভূরাজনৈতিক শর্ত জুড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানিয়েছেন, ইরানের সাথে কোনো চূড়ান্ত...
উগান্ডার সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবার অদ্ভুত সব কাণ্ডকারখানা বিশ্বজুড়ে নতুন কোনো বিষয় নয়, তবে এবার তিনি যা করলেন তা শুধুই বিস্ময়কর বললেও কম হবে। তুরস্কের কাছে এক বিলিয়ন ডলার দাবি করার...
ৱমধ্যপ্রাচ্যে চলমান ইরান-মার্কিন বিধ্বংসী যুদ্ধ বন্ধ এবং উত্তেজনা প্রশমনে বড় ধরনের কূটনৈতিক উদ্যোগ নিয়েছে পাকিস্তান। রোবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক এবং মিশরের...
পারস্য উপসাগরে চলমান যুদ্ধ নিরসনে উত্তেজন প্রশমনের লক্ষ্যে পাকিস্তান যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে। বুধবার রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন,...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর