সীমান্তে দেয়াল নির্মাণের অনুমোদন দিয়ে তোপের মুখে বাইডেন

আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ০৭:১৫ পিএম

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মেক্সিকো সীমান্তের একটি অংশে দেয়াল নির্মাণের অনুমোদন দিয়েছেন। অভিবাসীদের অনুপ্রবেশ ঠেকাতে টেক্সাসের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে এই দেয়াল নির্মাণ করা হবে। তবে এ সিদ্ধান্ত গ্রহণের পরপরই দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তোপের মুখে পড়েছেন বাইডেন। 

স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটন এক ঘোষণায় জানায়, মেক্সিকো সীমান্তের স্টার কাউন্টি এলাকায় প্রায় ২০ মাইল দীর্ঘ দেয়াল নির্মাণ করা হবে। খবর বিবিসি ও আল জাজিরার।  

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওই এলাকায় অবৈধ অনুপ্রবেশ আগের তুলনায় অনেক বেড়েছে। অনুপ্রবেশ ঠেকাতে হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে।  

মেক্সিকো সীমান্ত। ইমেজ- বিবিসি।

সরকারি তথ্য অনুসারে, চলতি বছর শুধুমাত্র রিও গ্র্যান্ড উপত্যকা দিয়ে এখন পর্যন্ত দুই লাখ ৪৫ হাজারের বেশি মানুষ যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশ করেছে। সেপ্টেম্বরে এই সংখ্যা সর্বোচ্চ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

একাধিক মার্কিন শহরে এই অনুপ্রবেশের প্রভাব পড়ছে। এই পরিস্থিতিতে দেয়ালের একাংশ নির্মাণকে জরুরি বলে মনে করছে হোমল্যান্ড সিকিউরিটিও।

যদিও সীমানা দেয়াল নির্মাণের এ পরিকল্পনা ছিলো সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প শিবিরের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিলো, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ। যদিও তিনি ক্ষমতায় থাকার সময় ডেমোক্র্যাটরা অর্থাৎ বাইডেনের দল এর তীব্র বিরোধিতা করেছিলো।

সেই কথা মনে করিয়ে দিয়ে সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেছেন, যেমন আমি প্রায়ই বলেছি, হাজার হাজার বছর ধরে শুধুমাত্র দু'টি জিনিস আছে যা ধারাবাহিকভাবে কাজ করেছে, এর একটি হলো চাকা এবং অন্যটি দেয়াল! 

বাইডেনের সমালোচনা করে তিনি আরও বলেন, এতো দেরিতে এই উদ্যোগ গ্রহণের জন্য বাইডেন কি আমার এবং আমেরিকার কাছে ক্ষমা চাইবেন?  

এর আগে ২০২০ সালে বাইডেন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তিনি নির্বাচিত হলে সীমান্তে আর এক ফুট দেয়ালও তৈরি করা হবে না।

আরবিএস  
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
চলতি বছরের শুরুতে সংবেদনশীল শান্তি আলোচনা চলাকালীন ইসরাইল ইরানের শীর্ষ আলোচকদের গুপ্তহত্যা করতে পারে বলে গুরুতর আশঙ্কা ছিলো যুক্তরাষ্ট্রের। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি প্রক্রিয়াকে বাঁচিয়ে রাখতে...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর