ইরানের হয়ে ইসরাইল-যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন লুকাশেঙ্কো

 

 

আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ০৯:৩৯ পিএম

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, ইসরাইল এবং তার মিত্ররা যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে এর মধ্যদিয়েই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। 

ইসরাইল-হামাস সংঘর্ষ ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে শুক্রবার এ হুঁশিয়ারি উচ্চরণ করেন লুকাশেঙ্কো। খবর বার্তা সংস্থা তাসের।  

তিনি বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধ এড়িয়ে যাওয়া সম্ভব নয়, যা মধ্যপ্রাচ্য থেকেই শুরু হতে পারে। কীভাবে? যদি তারা (ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্র) ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। 

এক্ষেত্রে ইরান তাদের উস্কানি দিচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, বরং তারাই ইরানকে উস্কাচ্ছে।  

ইসরাইলের উদ্দেশে লুকাশেঙ্কো বলেন, আপনাদের কাছে কি কোনো প্রমাণ আছে যে, ইসরাইলে হামলার পিছে ইরানের হাত ছিলো? যদি তথ্য থাকে তাহলে সেগুলো টেবিলে রাখুন। কিন্তু এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ নেই।

হামাস ইরানের তৈরি অস্ত্র ব্যবহার করছে, এ অভিযোগের বিষয়ে এ বেলারুশিয়ান নেতা বলেন, সংঘর্ষের পক্ষগুলো কোন অস্ত্র ব্যবহার করছে তা দিয়ে কিছুই প্রমাণ হয় না।  

এদিকে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে লুকাশেঙ্কো বলেন, যুক্তরাষ্ট্র যদি বিমানবাহী রণতরি ব্যবহার করে ভূমধ্যসাগর থেকে হামলা চালাতে শুরু করে, তাহলে ইরান তার জবাব দেবে। একটি গুরুতর সংঘাত ছড়িয়ে পড়তে পারে, এমনকি সবচেয়ে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করেও যুদ্ধ হতে পারে।

এসময় ইসরাইল হামাস সংঘর্ষের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ি করে তিনি বলেন, কেউ জানে না পরিস্থিতি কীভাবে স্বাভাবিক হবে। এমনকি যারা পুরো ব্যাপারটি শুরু করেছে সেই আমেরিকানরাও জানে না। তাদের কোনো ধারণা নেই যে কী হতে পারে। 

এর আগে লুকাশেঙ্কোর সবচেয়ে কাছের মিত্র রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এ সংঘর্ষের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ি করেছিলো।       

আরবিএস  
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর