মধ্যপ্রাচ্যে আরও ৯০০ মার্কিন সেনা মোতায়েন

আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ০৫:৪০ পিএম

মধ্যপ্রাচ্যে ৯০০ মার্কিন সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে নিয়োজিত মার্কিন কর্মীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য তাদের পাঠানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার পেন্টাগন এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স’র।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে বহু মার্কিন সেনা মোতায়েন করা আছে। ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর আক্রমণের হাত থেকে তাদেরকে রক্ষা করার জন্য নতুন ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র।

মার্কিন বিমানবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার বলেছেন, ইরাকের আল-আসাদ বিমান ঘাঁটি এবং সিরিয়ার আল-তানফ সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা করা হয়েছিল। এ দুটি হামলায় ২১ মার্কিন কর্মকর্তা আহত হয়েছেন। 

এর প্রেক্ষিতেই নিরাপত্তা জোরদার করতে এই মার্কিন উদ্যোগ বলে ধারণা করা হচ্ছে।

গত ৭ অক্টোবর ইসরাইল-হামাস সংঘাত শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলে যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তাছাড়া কয়েক হাজার সেনাও পাঠিয়েছে তারা। ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোকে নিরস্ত করার জন্য দুইটি বিমানবাহী রণতরী ভূমধ্যসাগরে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটন জানিয়েছে, ইরান সমর্থিত যে গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্রের ওপর আঘাত হানতে চায় বা আঘাত হেনেছে, তাদের প্রতি পাল্টা হামলা করতে বাইডেন প্রশাসন ইঙ্গিত দিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, যুক্তরাষ্ট্র তার ওপর আসা হামলা সহ্য করবে না। নিজেদের কর্মকর্তা, নাগরিক ও স্বার্থকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র।

শুক্রবার সিরিয়ার অস্ত্র ও গোলাবারুদ মজুদ স্থাপনায় দুইটি বিমান হামলা করেছে মার্কিন সেনাবাহিনী।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান বৃহস্পতিবার জাতিসংঘকে বলেছেন, ইসরাইল যদি হামাসের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া বন্ধ না করে, যুক্তরাষ্ট্রও এই আগুন থেকে রেহাই পাবে না।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ইরানের বিরুদ্ধে চলমান সংঘাত এবং পেন্টাগনের অভ্যন্তরীণ প্রশাসনিক সংকটের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে পদচ্যুত করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়ে বাড়িতে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যাপক বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে ইরান।...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর