পিকাসোর চিত্রকর্ম দেড় হাজার কোটি টাকায় বিক্রি

আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০৬:০১ পিএম

স্পেনের কিংবদন্তি চিত্রশিল্পী পাবলো পিকাসোর আঁকা বিশ্বখ্যাত 'ওম্যান উইথ এ ওয়াচ' বা ঘড়ি হাতে নারী, দুর্লভ চিত্রকর্মটি নিলামে বিক্রি হয়েছে। 

স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক নিলামে এর দাম উঠেছে ১৩ কোটি ৯৩ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় এক হাজার পাঁচশ' ৩৭ কোটি টাকা। খবর দ্য গার্ডিয়ানের। 

ব্রিটিশ নিলামকারী প্রতিষ্ঠান সদবি’স জানিয়েছে, এটি পিকাসোর দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হওয়া কোনো চিত্রকর্ম। 

১৯৩২ সালে আঁকা চিত্রকর্মটিতে পিকাসোর সঙ্গী ফরাসি চিত্রশিল্পী মেরি-থেরেসি ওয়াল্টারকে চিত্রিত করা হয়েছে। এ সপ্তাহে নিলাম সংস্থা সদবির বিশেষ বিক্রয়ের অংশ হিসেবে প্রকাশ্যে আনা হয় শিল্পকর্মটিকে। এর আগে এটির দাম ছিলো ১২ কোটি ডলারেরও বেশি। 

এদিকে, ওয়াল্টারকে নিয়ে আঁকা পিকাসোর আরও একটি চিত্রকর্ম 'স্লিপিং ওম্যান' নিলামে উঠছে। এটি অন্তত আড়াই থেকে সাড়ে তিন কোটি ডলারে বিক্রি আশা করা হচ্ছে।

এর আগে নিলামে বিক্রি হওয়া পিকাসোর সবচেয়ে দামি চিত্রকর্মটি ছিলো ‘লেস ফেমিস ডি’আলজার’ (উইমেন অব আলজিয়ার্স)। ২০১৫ সালে নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টি ১৭ কোটি ৯৩ লাখ ডলারে ওই চিত্রকর্ম বিক্রি করেছিল।

 

আরবিএস  
সারাবিশ্বে আলোচিত এবং ব্যবসা সফল সিনেমা ‘টাইটানিক’। এটি দেখেনি বা এর গল্প জানে না এমন সিনেমাপ্রেমী মানুষ খুঁজে পাওয়া ভার।
মিয়ানমারের ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির বাড়ি নিলামে তোলা হয়েছে। বুধবার নিলামে তোলা তার বাড়ির প্রাথমিক দাম নির্ধারণ করা হয়েছে ৯ কোটি ডলার। কিন্তু বাড়িটি কিনতে আসেননি কোনো ক্রেতা।
শিল্পীর রঙ তুলি যেন সংগ্রামের এক অন্যতম হাতিয়ার। বিখ্যাত চিত্রশিল্পী বলেছেন, চিত্রকর্ম ঘর সাজানোর জন্য আঁকা হয় না। এটা শত্রুকে আক্রমণ করা ও শত্রুর আক্রমণ প্রতিরোধ করার একটি হাতিয়ার। ফিলিস্তিনিদের...
দক্ষিণ আফ্রিকার সরকার প্রয়াত প্রেসিডেন্ট ও বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার ৭০টি ব্যক্তিগত জিনিসপত্রের নিলাম বন্ধ করার চেষ্টা করছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর