পাঁচগুণ গতিতে গলছে গ্রিনল্যান্ডের হিমবাহ

আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ০২:৫৬ পিএম

বৈশ্বিক তাপমাত্রা অস্বাভাবিক বৃদ্ধির ফলে গ্রিনল্যান্ডের হিমবাহ অস্বাভাবিক হারে গলে যাচ্ছে। গত ২০ বছরের তুলনায় পাঁচগুণ গতিতে গলছে এ বরফ।

কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা শুক্রবার এ তথ্য জানিয়েছেন । তারা বলছেন, হাজার বছর ধরে জমাট বেঁধে থাকা এ হিমবাহ গলে যাওয়ায় সাগরের পানিও আশঙ্কাজনক হারে বাড়ছে। খবর রয়টার্স’র।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনল্যান্ডের হিমবাহ গলে যাওয়া নিয়ে উদ্বেগে রয়েছেন বিজ্ঞানীরা। তাদের আশঙ্কা, এই হিমবাহ পুরোপুরি গলে গেলে সুমদ্রপৃষ্ঠের উচ্চতা অন্তত ২০ ফুট বেড়ে যাবে।

কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের ভূবিজ্ঞান ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক অ্যান্ডারস অ্যাঙ্কার বজর্ক বলেন, গ্রিনল্যান্ডের এক হাজার হিমবাহের সমীক্ষায় দেখা গেছে, গত দুই দশকে বরফ গলনের হার একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে। হিমবাহগুলোতে প্রতি বছর গড়ে ২৫ মিটার করে বরফ গলে যাচ্ছে। 

তিনি বলেন, মাত্র দুই দশক আগেও এ গলন ৫-৬ মিটারের মধ্যে সীমাবদ্ধ ছিল। ১৩০ বছরেরও বেশি সময় ধরে হিমবাহের উপর গবেষণা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন বিজ্ঞানীরা। হিমবাহগুলোর উপগ্রহ চিত্র এবং দুই লাখ পুরোনো ছবি বিশ্লেষণের উপর ভিত্তি করে এই গবেষণা কার্যক্রম চালানো হয়।

চলতি মাসের শুরুতে ইউরোপীয় ইউনিয়নের বিজ্ঞানীরা সতর্ক করেন, প্রাকশিল্প যুগের তুলনায় বর্তমানে বৈশ্বিক তাপমাত্রা প্রায় এক দশমিক দুই সেন্টিগ্রেড বেড়েছে। আশঙ্কা করা হচ্ছে, গত এক লাখ ২৫ হাজার বছরের মধ্যে সবচেয়ে বেশি উষ্ণতম মাস হতে যাচ্ছে ২০২৩ সাল।

আরহাস ইউনিভার্সিটির ক্লাইমেট ইনস্টিটিউটের ইনস্টিটিউট ডিরেক্টর জর্গেন ইভিন্ড ওলেসেন বলেন, বৈশ্বিক এই তাপমাত্রা কমিয়ে আনতে হলে বায়ুমণ্ডলে গ্রিনহাউজ গ্যাস কমানোর লক্ষ্যে সকলকে কাজ করতে হবে।

 

একাত্তর/জো
গ্রিনল্যান্ডের নিরাপত্তা রক্ষা ও সামরিক উপস্থিতি সংক্রান্ত বহুল আলোচিত কূটনৈতিক বিরোধের অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ড এক যৌথ সমঝোতায় উপনীত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
জলবায়ু পরিবর্তনের ফলে নেপালের দুই হাজারেরও বেশি হিমবাহ গলতে শুরু করায় সৃষ্টি হচ্ছে ঝুঁকিপূর্ণ হিমবাহ হ্রদ। এসব হ্রদ হঠাৎ ফেটে গিয়ে সৃষ্ট বিধ্বংসী বন্যা বা ‘গ্লোফ’ রুখতে নেপাল সরকার ও জাতিসংঘের...
গ্রিনল্যান্ডে মার্কিন হাসপাতালের জাহাজ পাঠানোর প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেনস-ফ্রেডেরিক নিলসেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ইচ্ছাকে অপ্রাসঙ্গিক উল্লেখ করে...
গ্রিনল্যান্ডে পশ্চিমা দেশগুলো সামরিক উপস্থিতি বাড়ালে প্রয়োজনে পাল্টা সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর