আতঙ্ক ছড়াচ্ছে করোনার নতুন রূপ পিরোলা

আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ০৬:২১ পিএম

নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে করোনা ভাইরাস। গোটা পৃথিবীকে তিন বছরের বেশি সময় পঙ্গু করে রাখা এই ভাইরাসটি কিছুতেই বিদায় নিতে চাচ্ছে না। প্রতিনিয়ত রূপ বদলে টিকে থাকতে চাইছে। সেই ধারাতেই ভাইরাসটি নতুন রূপ পিরোলা পিল পিল করে বেড়েই চলছে কিশ্বের বিভিন্ন দেশে।
 
করোনার নতুন রূপ পিরোলা ভাইরাস এরই মধ্যে ১১ দেশে ছড়িয়ে পড়েছে। আর যে গতিতে ছড়াচ্ছে সেটি নিয়ে চিন্তায় পড়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এখন পর্যন্ত পিরোলার মারণ ক্ষমতা সম্পর্কে পরিস্কার কোন ধারণা পাওয়া না গেলেও বিশেষজ্ঞরা বলছেন, এটি মানষের অ্যান্টিবডিকে দুর্বল করে দিচ্ছে। 

মানুষের শরীরে অ্যান্টিবডির ক্ষমতা কমিয়ে দিতে পারে এই নতুন প্রজাতি। এমনি অ্যান্টিবডিগুলো ভাইরাল স্ট্রেনের সঙ্গে জুড়ে গিয়ে সেটিকে নিষ্ক্রিয় করে দেয়, কিন্তু পিরোলার এমন ক্ষমতা আছে যা অ্যান্টিবডির গুণই নষ্ট করে দিতে পারে। আর এ কারণেই চিন্তিত বিশ্বের শীর্ষ স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
 
সম্প্রতি বিএ.২.৮৬  নামের এই ভাইরাসের অস্তিত্বের খোঁজ পায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নতুন এই প্রজাতি আসলে ওমিক্রনের আরেক রূপ। ডেনমার্ক, ইসরাইল, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন চারটি দেশে এখন পর্যন্ত পিরোলা ছড়িয়ে পড়ার খবর নিশ্চিত করেছে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, আরও বেশ কিছু দেশে পিরোলা ছড়িয়ে পড়েছে। যদিও এই রূপ কতটা ভয়ঙ্কর ও সংক্রামক, সে সম্পর্কে এখনও যথেষ্ট তথ্য হাতে তাদের আসেনি বলে। এ জন্য আরও নজরদারি ও তথ্য সংগ্রহ করা প্রয়োজন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

তাই পিরোলাকে এখন 'ভ্যারিয়েন্ট আন্ডার মনিটরিং' গোত্রের মধ্যে রেখে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। তবে, এই নিয়ে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইয়েল মেডিসিন জানিয়েছে, উদ্বেগের কারণ মিউটেশন বেশি থাকা। ডেল্টা ও ওমিক্রন রূপের সঙ্গে পিরোলার অনেকটাই মিল আছে।

এআর
হান্টাভাইরাসের কবলে পড়া বিলাসবহুল প্রমোদতরী এমভি হন্ডিয়াস স্পেনের ক্যানারি দীপপুঞ্জে ভেড়ার অনুমতি পেয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে আনুষ্ঠানিকভাবে সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এই ঘোষণা দেয়া হয়। এর মাধ্যমে ১৯৪৮ সালে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে...
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় সাহায্য পাঠানোর পরিমাণ খুব একটা উন্নতি হয়নি। এমনকি ক্ষুধারও কোনো লক্ষণীয় হ্রাস পায়নি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের (সিয়ারো) আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদকে অর্নিদিষ্টকালের ছুটি পাঠানো হয়েছে।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর