রাখাইনে সীমান্ত ফাঁড়িতে আরাকান আর্মির হামলা

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ১২:০৯ পিএম

মিয়ানমারের রাখাইনে দেশটির বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সীমান্ত ফাঁড়িতে হামলা চালিয়েছে প্রভাবশালী জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। 

মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতী জানিয়েছে, সোমবার রাখাইনের উত্তরাঞ্চলীয় রাথেডাউং টাউনশিপ এলাকায় এই হামলার ঘটনা ঘটে।  

আরাকান আর্মির মুখপাত্র খাইন থু খা বলেছেন, রাথেডাউং ও মিনবিয়া এলাকায় দু'টি ফাঁড়ির দখল নিয়েছে তাদের যোদ্ধারা। আরও কয়েক জাগায় লড়াই চলছে। সেনাবাহিনী বিদ্রোহীদের লক্ষ্য করে গোলাবর্ষণ করছে। আতঙ্কে গ্রামের লোকেরা পালিয়ে গেছে। 

এরইমধ্যে ওই অঞ্চলের প্রায় পাঁচ হাজার মানুষ প্রতিবেশি দেশ ভারতের মিজোরামে প্রবেশ করেছেন নিরাপদ আশ্রয়ের আশায়। ভারত সীমান্তবর্তী চিন রাজ্যেও সংঘাত শুরু হয়েছে। এখানে বিদ্রোহীরা দু'টি সামরিক ক্যাম্পে হামলা চালিয়েছে।

এর আগে শনিবার সেনাবাহিনী ও কারেন ন্যাশনালিটিজ ডিফেন্স ফোর্সের (কেএনডিএফ) সংঘর্ষ হয়েছে। সংঘাতের সময় সেনাবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। 

গত বছর সেনাবাহিনীর সঙ্গে অলিখিত সমঝোতার পর সোমবারের হামলাটি আরাকান আর্মির প্রথম অভিযান। রাখাইন জাতির সদস্যদের নিয়ে গঠিত হয়েছে এই গোষ্ঠীটি। 

আরবিএস  
চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং শুক্রবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পাঁচ বছর পর তিনি বেসামরিক পদে থেকে শাসন অব্যাহত রাখছেন।
মিয়ানমারে অনুষ্ঠিত নির্বাচন দেশটির দীর্ঘদিনের সংকট উত্তরণে যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক। 
মিয়ানমারের পশ্চিমাঞ্চলে একটি গ্রামীণ বাজারে জান্তা বাহিনীর বিমান হামলায় তিন শিশুসহ ১৭ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর