জার্মানির ইসলামিক সেন্টার অফ হামবুর্গে তল্লাশি

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০৭:৫৭ পিএম

জার্মানির ইসলামিক সেন্টার অফ হামবুর্গের (আইজেডএইচ) সঙ্গে যুক্ত ৫৪টি স্থানে তল্লাশি অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আইজেডএইচ লেবাননভিত্তিক সংগঠন হিজবুল্লাহকে সমর্থন করে এবং তারা জার্মানির সাংবিধানিক ব্যবস্থার বিরুদ্ধে কাজ করছে বলে সন্দেহ করা হচ্ছে। 

ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, তল্লাশির পর কাউকে গ্রেপ্তার করা হয়নি। স্থানীয় সময় বৃহস্পতিবার তথ্য সংগ্রহের জন্যই এ তল্লাশি চালানো হয়েছে।

এর আগে ২০২০ সালে হিজবুল্লাহকে জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করে জার্মানিতে তাদের কার্যকলাপ নিষিদ্ধ করা হয়।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজা বলেন, বেশ কিছুদিন হলো আইজেডএইচের ওপর নজর রাখছিলেন গোয়েন্দারা।

তিনি আরও বলেন, এখন এই সময়ে অনেকেই মনে করছেন ইহুদিদের ভয় দেখানো হচ্ছে। ফলে রাষ্ট্রের পক্ষে ইহুদিবিদ্বেষী এবং ইসরাইলের বিরুদ্ধে আন্দোলন মেনে নেয়া সম্ভব নয়।

এসময় বিশেষভাবে সতর্ক থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেকটি যুক্তিগ্রাহ্য সন্দেহকে গুরুত্ব দিতেই হবে। 

দেশটির সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি নেতা ও হামবুর্গের সেনেটর অ্যান্ডি গ্রোট বলেন, এই তল্লাশি হলো আইজেডএইচের ওপর কঠিন আঘাত এবং ওদের সময় এখন শেষ হয়ে যাচ্ছে। যত তাড়াতাড়ি আইজেডএইচ হামবুর্গ থেকে মুছে যায়, ততই ভালো। 

তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণার পক্ষে রায় দেবে। আইজেডএইচ শীঘ্রই বন্ধ হয়ে যাবে।

আইজেডএইচ কী?

১৯৫৩ সালে আটলান্টিক হোটেলে (হামবুর্গ) অনুষ্ঠিত এক বৈঠকে জার্মানির একদল ইরানি বাসিন্দা তাদের নিজস্ব ধর্মীয় কেন্দ্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছিল। এসময় সাহায্য চেয়ে প্রয়াত গ্র্যান্ড আয়াতুল্লাহ সাইয়েদ হুসেন বোরুজেরদীর কাছে একটি চিঠি পাঠানো হয়েছিল। গ্র্যান্ড আয়াতুল্লাহ এই পরিকল্পনার সাথে একমত হয়ে এই কেন্দ্রের জন্য এক লক্ষ রিয়াল দান করেছিলেন।

১৯৬০ সালে আইজেডএইচ এর নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং ১৯৬৫ সালের মধ্যাংশে তা শেষ হয়। একই বছরে আয়াতুল্লাহ মোহাম্মদ বেহেস্তিকে এই কেন্দ্রের নেতৃত্ব দেয়ার জন্য নিয়োগ দিয়েছিলেন।

১৯৭০'এর দশকে কেন্দ্রটি শাহের বিরুদ্ধে পশ্চিমে ইরানি শিক্ষার্থীদের রাজনৈতিক উত্থান আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং শেষ পর্যন্ত ইরানি বিপ্লবে ভূমিকা রেখেছিল।

জার্মান গোয়েন্দাদের মতে, আইজেডএইচ একটি ইরানপন্থি সংগঠন। মসজিদ ও মুসলিম সংগঠনগুলোর ওপর তাদের ব্যাপক প্রভাব রয়েছে।  

আইজেডএইচ হামবুর্গে একটা মসজিদও চালায়। এই মসজিদের নাম ব্লু মসজিদ।

আরবিএস  
ইরান যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চললেও ন্যাটোর অস্তিত্ব ও কার্যকারিতা রক্ষায় ইউরোপ কাজ করে যাবে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। শনিবার সুইডেনের...
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ অবশেষে মেনে নিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের মতো একরোখা নেতার সাথে কাজ করতে হলে নিজের মতাদর্শ কিছুটা সিন্দুকে তুলে রাখাই বুদ্ধিমানের কাজ। রোববার এক সাক্ষাৎকারে মার্জ...
জার্মানি থেকে পাঁচ হাজার মার্কিন সেনা প্রত্যাহারে পেন্টাগনের সিদ্ধান্তকে কেন্দ্র করে ট্রান্স-আটলান্টিক মিত্রদের মধ্যে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। গত শুক্রবার ঘোষিত এই সিদ্ধান্তের প্রেক্ষিতে...
পারস্য উপসাগরে উত্তাল ঢেউ আর ইরানের অবরোধ নিয়ে যখন ওয়াশিংটন মিত্রদের হন্যে হয়ে খুঁজছে, তখন জার্মানি যেন কিছুটা ‘ঠাণ্ডা পানি’ ঢেলে দিল। জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল জানিয়েছেন, হরমুজ...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর