ডোমিনিকান প্রজাতন্ত্রে প্রবল বর্ষণে নিহত ২১

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০৩:২৪ পিএম

ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ ডোমিনিকান প্রজাতন্ত্রে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় শিশুসহ কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। 

রোববার ডোমিনিকান কর্তৃপক্ষের বরাতে এ কথা জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

দেশটিতে গেলো ৪৮ ঘণ্টার প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধসে পড়েছে বহু ঘরবাড়ি। প্রেসিডেন্ট লুইস আবিনাদার এটিকে দেশের ইতিহাসে ‘এখন পর্যন্ত সবচেয়ে বড় বৃষ্টিপাত’ বলে অভিহিত করেছেন।

মার্কিন দূতাবাসের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি নিম্নচাপের ফলে সৃষ্ট এ বৃষ্টিপাত আগামী ২৪ ঘণ্টা ধরে দেশের অনেক অঞ্চলে অব্যাহত থাকতে পারে। 

রাজধানী সান্তো ডোমিঙ্গোর একটি প্রধান রাস্তায় রোববার একটি প্রাচীর ধসে পড়ায় ৯ জন নিহত হয়েছে। একই দিন সান্তো ডোমিঙ্গোতে পৃথক ঘটনায় আরও ৯ জনের মৃত্যু হয়।

দেশটির জরুরি অপারেশন সেন্টার জানায়, এ দুর্যোগে সারাদেশে প্রায় ১৩ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে এবং দেশের ৩২টি প্রদেশের অধিকাংশ প্রদেশ সতর্কতার আওতায় রয়েছে।

আবিনাদার বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ঝুঁকির মুখে থাকা শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস বুধবার পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে।

নিহতদের মধ্যে চারজন মার্কিন এবং তিনজন প্রতিবেশি দেশ হাইতির নাগরিক। 

আরবিএস  
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পঞ্চম দিনেও থামেনি উদ্ধার অভিযান। এবার ধ্বংসস্তূপ ও কাদায় আটকে থাকা জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে পৌঁছাতে ড্রিলিং শুরু করেছেন উদ্ধারকর্মীরা।
নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৭৫০ জনে। এখনও নিখোঁজ রয়েছেন তিন হাজার ৪৪ জন। রোববার দুর্যোগের পর পঞ্চম দিনে এসেও থামেনি উদ্ধার অভিযান, মিলছে মরদেহ।
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের চারদিন পরও প্রায় তিন হাজার মানুষের সন্ধান মেলেনি। বুধবার হিমালয় অঞ্চলে বরফ, কাদা, পানি ও ধ্বংসাবশেষের সুনামির মতো স্রোতে বিপর্যস্ত হয়ে পড়ে...
নেপাল-চীন সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৯৭ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন শত শত মানুষ। তাদের মধ্যে অন্তত ৩৮৪ জন পর্যটক ও ভ্রমণকারী রয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর