ভারতে টানেল ধস

দশদিন পর সুড়ঙ্গে আটক ৪১ শ্রমিকদের ছবি প্রকাশ

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০৫:৪৪ পিএম

ভারতের উত্তরাখণ্ডে সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারকাজ চলমান রয়েছে। সোমবার একটি ছয় ইঞ্চি দৈর্ঘ্যের পাইপ আটক শ্রমিকদের সামনে পর্যন্ত ঢোকানো গেছে। ওই পাইপের ভিতর দিয়েই পাঠানো হয় একটি ক্যামেরা, তাতে ধরা পড়েছে ৪১ জন শ্রমিকের চেহারা। দ্য গার্ডিয়ানের খবর।

ক্যামেরায় দেখা যায় শ্রমিকদের আতঙ্কিত মুখ। আশার কথা, ৪১ শ্রমিকে সবাই জীবিত আছেন। 

এতোদিন এই শ্রমিকদের শুকনো খাবার পাঠানো হচ্ছিলো। সোমবার প্রথম বোতলে করে গরম খিচুরি পাঠানো হয় তাদের কাছে। শুধু তা-ই নয়, আটক শ্রমিকদের কাছে ওয়াকি-টকিও পাঠানো হয়েছে। এর মাধ্যমে আটক শ্রমিকদের সাথে কথা বলেছেন উদ্ধারকারীরা।

উদ্ধারকাজের চার্জে থাকা কর্নেল দীপক পাটিল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘রোববার রাতের অগ্রগতিতে আমরা খুশি। আমরা শ্রমিকদের কাছে মোবাইল ফোন এবং চার্জারও পাঠাবো। আশা করা যায়, এরপর উদ্ধারকাজ আরো দ্রুত করা সম্ভব হবে।’

সোমবার প্রশাসনের তরফে জানানো হয়েছিল, পাঁচটি সংস্থা যৌথভাবে এই অপারেশনে যোগ দিয়েছে। আনা হয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি। এইসব যন্ত্রের সাহায্যেই নতুন করে উদ্ধারকাজ শুরু হয়েছে। 

এর আগে, ড্রিল করে সুড়ঙ্গের খুব কাছ পর্যন্ত পৌঁছানোর পর বিরাট ধসে উদ্ধারকাজ পণ্ড হয়ে যায়। এবার বিভিন্ন দিক থেকে ড্রিল করে বড় বড় পাইপ ঢুকিয়ে সুড়ঙ্গের ভিতর পর্যন্ত পৌঁছানোর চেষ্টা চালানো হচ্ছে।

উত্তরাখণ্ডের উত্তরকাশীর কাছে পাহাড় কেটে সুড়ঙ্গ তৈরির কাজ চলছিল। চারধাম যাত্রার রাস্তা চওড়া করার জন্যই তৈরি হচ্ছিল ওই সুড়ঙ্গ। চারধাম অর্থাৎ, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী। ভারতের কেন্দ্রীয় সরকারের অন্যতম প্রকল্প এই রাস্তা। 

এআর
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। সম্প্রতি বিমান দুর্ঘটনার রেশ না কাটতেই এ ঘটনা ঘটলো।
ভারতের উত্তরাখণ্ডে পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি যাত্রীবাহী মিনিবাস অলকানন্দা নদীতে পড়ে অন্তত ১০ জন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন। 
চীনের সবচেয়ে জনবহুল প্রদেশ গুয়াংডংয়ে কয়েকদিনের ভারী বৃষ্টির কারণে সৃষ্ট শতবর্ষের সবচেয়ে ভয়াবহ বন্যায় প্রায় ৬০ হাজার মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
চীনে একটি এক্সপ্রেসওয়ের টানেলে বাস দুর্ঘটনা ঘটে ১৪ জন নিহত ও আরও ৩৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উত্তর চীনের শানসি প্রদেশে টানেলের দেয়ালে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর