ভয়াবহ বন্যায় ৬০ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে চীন

আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ০৫:৩০ পিএম

চীনের সবচেয়ে জনবহুল প্রদেশ গুয়াংডংয়ে কয়েকদিনের ভারী বৃষ্টির কারণে সৃষ্ট শতবর্ষের সবচেয়ে ভয়াবহ বন্যায় প্রায় ৬০ হাজার মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ভয়াবহ বন্যায় এ পর্যন্ত তিনজন মারা গেছেন আর ১১ জন নিখোঁজ হয়েছেন বলে চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়ার খবরে বলা হয়েছে। খবর বিবিসি’র। 

রাষ্ট্রীয় মিডিয়া ও অনলাইনের ফুটেজে বন্যায় প্লাবিত বিশাল ভূমি এবং উদ্ধারকারীদের কোমর-গভীর জলে লাইফবোটে করে লোকদের সরিয়ে নিতে দেখা যায়।

বেশ কয়েকটি বড় নদীর তীর ফেটে গেছে এবং কর্তৃপক্ষ ‘বিপজ্জনকভাবে উচ্চ’ জলস্তর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে সিনহুয়ার প্রতিবেদনে জানানো হয়েছে।

প্লাবিত অঞ্চলের বাড়িঘরগুলোতে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। ছবি: বিবিসি।

সতর্কবার্তায় বলা হয়েছিল, উত্তর গুয়াংডংয়ের একটি নদীর স্তর সোমবার সকালে ‘শতবর্ষের সর্বোচ্চে’ প্রবাহিত হতে পারে, যদিও দুপুরের মধ্যে সেটা হয়নি।

গুয়াংডংয়ের বেশিরভাগ অংশ নিম্ন-স্থিত পার্ল নদীর ব-দ্বীপের অংশ, যা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং ঝড়বৃষ্টির কারণে বন্যার ঝুঁকিতে রয়েছে। 

ব-দ্বীপ অঞ্চলটি চীনের একটি প্রধান ‘উৎপাদন অঞ্চল’ এবং দেশের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলির মধ্যে একটি। শুধুমাত্র গুয়াংডংয়ে প্রায় ১২৭ মিলিয়ন মানুষ বাস করে।

প্রাদেশিক রাজধানী গুয়াংজুর পাশাপাশি ছোট শহর শাওগুয়ান এবং হেয়ুয়ান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিংইয়ুয়ান শহরের বেইজিয়াং নদীর তীর ঘেঁষে বন্যার পানিতে গাছ ডুবে আছে। ছবি: বিবিসি/গেটি ইমেজ।

প্রদেশ জুড়ে প্রায় ১২ লাখ পরিবার গত সপ্তাহের শেষ থেকে বিদ্যুৎবিচ্ছিন্ন ছিলো। তবে তাদের ৮০ শতাংশ রোববার রাতের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পেতে শুরু করেছিলো।

অবিরাম বৃষ্টির কারণে গুয়াংজুতে বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটগুলি বাতিল এবং বিলম্বিত হয়েছে। কমপক্ষে তিনটি শহরে স্কুল বন্ধ ঘোষণার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রদেশজুড়ে কয়েক ডজন বাড়ি ধসে পড়েছে বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষ প্রায় ১৪০ মিলিয়ন ইউয়ান (১৯.৮ মিলিয়ন ডলার) এর সরাসরি অর্থনৈতিক ক্ষতি অনুমান করেছে।

কিংইয়ুয়ান শহরের একটি নদীর তীর ফেটে সংলগ্ন ঘাট ও রাস্তা প্লাবিত করেছে। অনলাইনে শেয়ার করা ভিডিওগুলিতে দেখা যায়, দ্রুত গতির উন্মত্ত স্রোতের তোড়ে দেয়াল এবং সেতু ভেঙে পড়ছে।

বন্যার পানির তোড়ে ভেঙ্গে পড়ছে সেতু। ছবি: বিবিসি।

একজন ওয়েইবো ব্যবহারকারী বলেছেন, তার পরিবার তাদের বাড়ির নিচতলা থেকে ওপরের তলায় ঝুঁকি নিয়েই আসবাবপত্র সরিয়েছে। ভারী বৃষ্টিতে তাদের বাড়ির প্রথম তলার অর্ধেক প্লাবিত হয়েছে বলে রোববার রাতে ওই ব্যবহারকারী লিখেছেন। তাদের বাড়ির দ্বিতীয় তলাটিও রাতারাতি প্লাবিত হবে কিনা, তা নিয়েও ওই পোস্টে আশঙ্কা জানান তিনি।

আরেক ওয়েইবো ব্যবহারকারী জানান, আগের রাতে তিনি বাড়ি ফেরার সময় হাইওয়েতে প্রায় দেড়ঘণ্টা জলপ্রপাতের মতো বৃষ্টি হয়েছিল। সেসময় তিনি রাস্তাই দেখতে পাচ্ছিলেন না বলেও জানান তিনি।

একজন বৃদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন এক উদ্ধারকারী। ছবি: বিবিসি।

এদিকে, গুয়াংডং এবং প্রতিবেশী ফুজিয়ানের উপকূলীয় এলাকায় অন্তত মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে চীনের আবহাওয়া কর্তৃপক্ষ সতর্ক করেছে বেইজিং, তিয়ানজিন ও হেইবেইসহ দেশের অন্যান্য অংশেও ‘মাঝারি থেকে ভারী’ বৃষ্টি হতে পারে।

গত জুলাইয়ে চীনের রাজধানী বেইজিং এবং হেইবেইসহ আশেপাশের প্রদেশে প্রশান্ত মহাসাগর থেকে একের পর এক টাইফুন আঘাত হানে যা স্থলভাগে ভারী বৃষ্টিপাত ঘটিয়ে বন্যায় প্লাবিত করে। সে সপ্তাহে বেইজিং ১৪০ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত প্রত্যক্ষ করেছিলো।

 

একাত্তর/জো
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর