কাতার থেকে মোসাদ প্রতিনিধিদল ফিরিয়ে নিলো ইসরাইল

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০১:২৩ পিএম

কাতারের রাজধানী দোহা থেকে মোসাদের প্রতিনিধিদলকে তেল আবিবে ফেরত নিয়ে গেছে ইসরাইল। এর ফলে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি অব্যাহত রাখাতে দোহায় যে আলোচনা চলছিল তাতে সম্পূর্ণ অচলাবস্থা দেখা দিয়েছে। 

রোববার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।  

বিবৃতিতে বলা হয়েছে, আলোচনায় অচলাবস্থা দেখা দেয়ায় প্রধানমন্ত্রীর নির্দেশে মোসাদ প্রধান ডেভিড বারনিয়া দোহা থেকে তার প্রতিনিধি দলকে ফেরত এনেছেন।

হামাস যুদ্ধবিরতির শর্ত মেনে চলেনি উল্লেখ করে এ পরিস্থিতির জন্য হামাস সরকারকে দায়ী করেছে ইসরাইল। 

এর আগে কাতারের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি করে হামাস-ইসরাইল। সে প্রচেষ্টায় সাড়া দিতে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের একটি দল এক সপ্তাহ ধরে দোহায় অবস্থান করছিল বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার দপ্তরও দোহায় অবস্থিত।

৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় একটানা ৪৭ দিনের হামলার পর বন্দি বিনিময়ের উদ্দেশ্যে গত ২৪ নভেম্বর চারদিনের যুদ্ধবিরতিতে রাজি হয় হামাস-ইসরাইল। এরপর দুই দফায় তা বেড়ে সাতদিন করা হয়। এই সাতদিনে ১০০ জনের বেশি বন্দিকে ছেড়ে দেয় হামাস। বিনিময়ে ২১০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে তেল আবিব।

কিন্তু যুদ্ধবিরতির মেয়াদ না বাড়িয়ে শুক্রবার সকাল থেকে গাজার ওপর আবারও নির্বিচারে হামলা শুরু করে ইসরাইল। জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা তেল আবিবের এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে। গত দু’দিনে ইসরাইলি হামলায় অন্তত ২০০ গাজাবাসী নিহত হয়েছেন।

আরবিএস  
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর