পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করলো ভারত

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ০২:২৭ পিএম

দাম বেড়ে যাওয়ায় অভ্যন্তরীণ বাজারে সরবরাহ নির্বিঘ্ন রাখার কারণ দেখিয়ে পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করেছে ভারত। আগামী ৩১ মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে।

শুক্রবার ভারতের ডিরেক্টরেট অব ফরেন ট্রেড এক বিজ্ঞপ্তিতে পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞার কথা জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে দেশটির অর্থ ও বাণিজ্য বিষয়ক অনলাইন পোর্টাল মানি কন্ট্রোল।

ওই খবরে বলা হয়েছে, রাজধানী নয়াদিল্লিতে খুচরো পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ রুপিতে, যা বাংলাদেশি টাকায় ন৮২ থেকে ১০৫ টাকা।

রপ্তানি নিরুৎসাহিত করতে গত ২৮ অক্টোবরে এক দফা পদক্ষেপ নেয় ভারত সরকার। প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য ৮০০ ডলার নির্ধারণ করে দেয়া হয়। তারও আগে আগস্ট মাসে রপ্তানিতে আরোপ করা হয় অতিরিক্ত ৪০ শতাংশ শুল্ক।

নিষেধাজ্ঞা দেয়ার পরও শর্তসাপেক্ষে পেঁয়াজ রপ্তানির একটি সুযোগ রেখেছে ভারত সরকার। ডিরেক্টরেট অব ফরেন ট্রেডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোনো দেশে পেঁয়াজ রপ্তানি করতে হলে কেন্দ্রীয় সরকারের বিশেষ অনুমতি নিতে হবে।

আবার আমদানি করতে ইচ্ছুক সংশ্লিষ্ট দেশও ভারত সরকারের কাছে আবেদন করে অনুমতি নিতে পারবে।

বাংলাদেশে পেঁয়াজের অভ্যন্তরীণ চাহিদার একটি অংশ মেটানো হয় ভারত থেকে আমদানি করে। তাই ভারতের বাজারের দাম ওঠানামা এবং রপ্তানি নিষিদ্ধের প্রভাব পড়ে স্থানীয় বাজারে।

মানি কন্ট্রোল, গত পহেলা এপ্রিল থেকে ৪ আগস্ট পর্যন্ত পৌনে ১০ লাখ টন পেঁয়াজ রপ্তানি করেছে ভারত। এসব পেঁয়াজের শীর্ষ গন্তব্য দেশ ছিলো বাংলাদেশ, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত।

হঠাৎ করে নিষেধাজ্ঞা দেয়ায় রপ্তানি জন্য প্রক্রিয়াধীন থানা পেঁয়াজের কী হবে তা নিয়েও নির্দেশনা দিয়েছে ভারত সরকারের ডিরেক্টরেট অব ফরেন ট্রেড।

বিজ্ঞপ্তি জারির আগেই পেঁয়াজের যে চালানগুলো জাহাজে লোড করা হয়েছে সেগুলো রপ্তানি করার অনুমতি দেওয়া হয়েছে।

আবার বিজ্ঞপ্তির আগে বিল দাখিল করা হয়েছে এবং পেঁয়াজ লোড করার জন্য জাহাজগুলি ইতিমধ্যে ভারতীয় বন্দরে ভেড়ানো হয়েছে, সেই চালানও রপ্তানির জন্য অনুমতি দেয়া হয়েছে।

এছাড়া বিজ্ঞপ্তি জারির আগে পেঁয়াজের চালান কাস্টমসের কাছে হস্তান্তর করে সিস্টেমে নিবন্ধিত করা হয়েছে বা কাস্টমস হাউজে আনা হয়েছে এমন প্রমাণ দেখাতে পারলে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত ওইসব পেঁয়াজ রপ্তানির সুযোগ মিলবে। 

আরবি
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর