দুর্নীতির অভিযোগে একসঙ্গে চার মন্ত্রীর পদত্যাগ

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ১১:৪১ পিএম

জাপানে তহবিল কেলেঙ্কারির অভিযোগের মুখে ফুমিও কিশিদার নেতৃত্বাধীন সরকারের চার মন্ত্রী পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার তারা পদত্যাগপত্র জমা দেন।

দেশটির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) এই চার এমপি প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের নেতৃত্বাধীন একটি উপদলের সদস্য, যেটা এখনও 'আবে উপদল' হিসেবে পরিচিত। 

পদত্যাগ করা মন্ত্রীরা হলেন- চিফ ক্যাবিনেট সেক্রেটারি মাৎসুনো হিরোকাযু, অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি, স্বরাষ্ট্র ও যোগাযোগমন্ত্রী সুযুকি জুনজি এবং কৃষি, বন ও মৎস্যমন্ত্রী মিইয়াশিতা ইচিরো৷

জাপানের সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, এলডিপির আর্থিক হিসাব থেকে ৫০ কোটি ইয়েন বা ৩৪ লাখ ডলার লাপাত্তা হয়েছে। ২০২২ সালে দলীয় তহবিল সংগ্রহের জন্য একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানের আয়োজন ও টিকিট বিক্রির দায়িত্বে থাকা নেতাকর্মীরা ওই টাকার হিসাব দিতে পারছেন না। এর জেরেই ওই চার মন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।

এই অনিয়মের সঙ্গে দলের উচ্চপর্যায়ের নেতৃত্বের যোগসাজশ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এরইমধ্যে তদন্তে নেমেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তদন্তের অংশ হিসেবে এলডিপির দলীয় কার্যালয়ে তল্লাশি এবং এমপিদের জিজ্ঞাসাবাদ করা হবে। 

সরকারের শীর্ষ মুখপাত্র মাৎসুনোর স্থলাভিষিক্ত হয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাইয়াশি ইয়োশিমাসা। সাবেক বিচারমন্ত্রী সাইতো কেন অর্থনীতি ও বাণিজ্যমন্ত্রী নিশিমুরার স্থলাভিষিক্ত হন। স্বরাষ্ট্রমন্ত্রী সুযুকির স্থলাভিষিক্ত হয়েছেন তার পূর্বসূরি মাৎসুমোতো তাকেয়াকি। এবং সাবেক আঞ্চলিক পুনরুজ্জীবন মন্ত্রী সাকামোতো তেৎসুশি কৃষিমন্ত্রী মিইয়াশিতার স্থলাভিষিক্ত হয়েছেন।

আরবিএস
অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে কর্মঘণ্টা ও ওভারটাইমের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া...
জাপানের সর্বোচ্চ ও পবিত্র পর্বত হিসাবে বিবেচিত ‘মাউন্ট ফুজি’ জয়ের চরম নেশায় এক বাপের কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে স্বয়ং দেশটির পুলিশের! পাহাড়ে চড়তে গিয়ে ক্লান্তি প্রকাশ করায় সাত বছরের সন্তানকে হাজার...
জাপানের কাছেই বিতর্কিত একটি দ্বীপে বৃহস্পতিবার ঝটিকা সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দ্বীপে পুতিনের এই পা রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে...
প্রচণ্ড গতিতে ধেয়ে আসা সামুদ্রিক ঘূর্ণিঝড় বা টাইফুন ডলফিনের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া ও কাগোশিমা প্রশাসনিক অঞ্চল। শনিবার ঝড়ের আঘাতে অন্তত ছয়জন আহত হওয়ার পাশাপাশি...
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর