ইসরাইলি হামলায় ৬৩ সাংবাদিক নিহত

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৯:০৮ পিএম

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দুই মাসেরও বেশি সময় ধরে চলা ইসরাইলি সামরিক বাহিনীর হামলায় অন্তত ৬৩ জন সাংবাদিক নিহত হয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। 

বুধবার নিউইয়র্কভিত্তিক অলাভজনক সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট (সিপিজ) এই তথ্য জানিয়েছে। 

সিপিজে বলছে, হামাস-ইসরাইল সংঘাত শুরু হওয়ার প্রথম দিন, অর্থাৎ অক্টোবর মাসের ৭ তারিখ থেকে ডিসেম্বর মাসের ১৩ তারিখ পর্যন্ত গাজায় ৬৩ জন সাংবাদিক নিহত হয়েছেন। তাদের মধ্যে ৫৬ জন ফিলিস্তিনি, চারজন ইসরাইলি এবং তিনজন লেবানিজ। 

এছাড়াও এ সংঘাতে ১১ জন সাংবাদিক আহত হয়েছেন। তিনজন নিখোঁজ এবং ১৯ জনকে আটক করেছে ইসরাইল। 

সংস্থাটি বলছে, বেশ কয়েকজন সাংবাদিক নিহত বা গ্রেপ্তার হওয়ার খবর পাওয়া গেছে। কিন্তু এসব তথ্য এখনও নিশ্চিত করা যায়নি।  

এদিকে গাজায় কর্মরত সাংবাদিকদের ওপর একাধিক হামলা, হুমকি, সাইবার আক্রমণ, নিষেধাজ্ঞা এবং অনেকের পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছে। 

নিহত সাংবাদিকদের নাম ও তাদের বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে একটি তালিকাও প্রকাশ করেছে সিপিজে।  

এর আগে অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এতে এখন পর্যন্ত প্রায় ২১ হাজারের  ফিলিস্তিনি নিহত হয়েছে, যার অধিকাংশই শিশু ও নারী।

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর