চেক প্রজাতন্ত্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা, নিহত ১৫

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ১২:১৭ এএম

ইউরোপীয় ইউনিয়নের দেশ চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের একটি বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৪ জন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে ইয়ান পালাখ স্কয়ারে চার্লস বিশ্ববিদ্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। 

ওই বন্দুকধারীর পরিচয় প্রকাশ না করা হলেও ঘটনাস্থলে তাকে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ।  

এদিকে পুলিশের দাবি, ২৪ বছর বয়সী ওই বন্দুকধারীর বাবাকে বৃহস্পতিবার সকালে মৃত অবস্থায় পাওয়া গেছে।

দেশটির নোভা টিভি স্টেশন জানিয়েছে, হামলার সময় প্রাগের কেন্দ্রস্থলে একটি ভবনের ছাদে বিস্ফোরণের ঘটনা ঘটছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ভিট রাকুসান বলেছেন, এখন পর্যন্ত একজন বন্দুকধারীর বিষয়েই নিশ্চিত হওয়া গেছে। সেখানে শুধুমাত্র একজন বন্দুকধারীই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পরপরই পালাখ স্কয়ারসহ বিশ্ববিদ্যালয়ের আশেপাশের কয়েকটি সড়ক বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। 

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা হঠাৎ করে সেখানে গুলির শব্দ শুনতে পান। এসময় অনেকেই নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি শুরু করে। তবে সেখানে কী ঘটছে তা অনেকেই জানতেন না।     

বার্তা সংস্থা রয়টার্স বলছে, চার্লস বিশ্ববিদ্যালয়ের ফিলোসোফি ফ্যাকাল্টির এক স্টাফের কাছে এই হামলার বিষয়ে ইমেইলে আগেই একটি সতর্কবার্তা পাঠানো হয়েছিল। 

ওই ইমেইলে লেখা ছিলো, “যেখানে আছেন সেখানেই থাকুন। কোথাও যাবেন না। যদি অফিসে থাকেন তাহলে সেটি বন্ধ রাখুন, তালা দিন। আসবাবপত্র দরজার সামনে রাখুন, বাতি নিভিয়ে দিন।”  

হামলার প্রকৃত কারণ জানতে এরইমধ্যে তদন্তে নেমেছে কর্তৃপক্ষ। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এক এক্স পোস্টে (টুইট) চেক প্রেসিডেন্ট পেত্র পাভেল নিহতদের পরিবার এবং আত্মীয়দের প্রতি সমবেদনা জানিয়ে লিখেছেন তিনি “মর্মাহত”। 

এদিকে দেশটির প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা তার নির্ধারিত সব অনুষ্ঠান বাতিল করে প্রাগের উদ্দেশে রওনা হয়েছেন।

আরবিএস
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
এবার ন্যাটোকে কঠোর কূটনৈতিক বার্তা পাঠালো রাশিয়া। বাল্টিক সাগরবেষ্টিত রাশিয়ার অতিগুরুত্বপূর্ণ এক্সক্লেভ এলাকা 'কালিনিনগ্রাদ'-কে বিচ্ছিন্ন বা অবরুদ্ধ করার কোনো পদক্ষেপ নেওয়া হলে পারমাণবিক অস্ত্রসহ...
দক্ষিণ আফ্রিকায় আলাদা দুই বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে জোহানেসবার্গের পশ্চিমে একটি পানশালায় ১৭ জন এবং কেপটাউনের কাছে আরেকটি বিনোদনকেন্দ্রে ১০ জন নিহত হন।
তুরস্কের পশ্চিমাঞ্চলের এক বিদ্যালয়ের বাইরে এক কিশোরের এলোপাতাড়ি গুলিবর্ষণে কমপক্ষে ১১ জন শিক্ষার্থী আহত হয়েছে, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ফরাসি বার্তা সংস্থা- এএফপির তথ্যে মতে, মঙ্গলবার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর