জম্মু-কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলা, পাঁচ সেনা নিহত

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০১:৪৪ পিএম

ভারতের জম্মু ও কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলিতে পাঁচ সেনা নিহত হয়েছে জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনী।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল পৌনে চারটোর দিকে রাজৌরি ও পুঞ্চ অঞ্চলের ডেরা কি গলি এলাকা দিয়ে সেনাবাহিনীর দুটি গাড়ি পার হওয়ার সময় বিচ্ছিন্নতাবাদীরা সেগুলো লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।

ঘটনাস্থলেই তিন জওয়ান নিহত হন। আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মারা যান দুই সেনা সদস্য।

এনডিটিভি জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী বুধবার রাত থেকেই ডেরা কি গলি এলাকা ও আশপাশে অভিযান চালাচ্ছিলো।

শুক্রবার শেষ খবর পর্যন্ত দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলছিলো।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, এই হামলার দায় নিয়েছে লস্কর-ই-তৈয়্যবা শাখা সংগঠন দ্য পিপলস অ্যান্টি-ফ্যাসিস্ট ফ্রন্ট (পিএএফএফ)।

ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্র বৃহস্পতিবার বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাত থেকেই ডেরা কি গলি এলাকায় যৌথ অভিযান চালানো হচ্ছে।

গত মাসে রাজৌরির কালাকোটে ভারতীয় সেনাবাহিনী ও স্পেশাল ফোর্স বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় দুই ক্যাপ্টেনসহ পাঁচ সেনা নিহত হয়েছিলো।

গত কয়েক বছর ধরে এই অঞ্চলটি সেনাবাহিনীর ওপর হামলা চালানোর একটি ক্ষেত্র হয়ে উঠেছে, যেখানে বিচ্ছিন্নতাবাদীদের আনাগোনা আগের তুলনায় অনেক বেড়েছে। 

চলতি বছরের এপ্রিল ও মে মাসে রাজৌরি-পুঞ্চ অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের দু’টি হামলায় ১০ সেনা নিহত হয়।

গত দুই বছরে অঞ্চলটিতে বিচ্ছিন্নতাবাদী অভিযান চলাকালে ৩৫ জনেরও বেশি সেনা নিহত হয়।

একাত্তর/কেএসএইচ
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর