সিউলে বহুতলে আগুনে নিহত দুই, আহত ২৯

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৩:০০ পিএম

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ২৯ জন। 

সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ৫৭ মিনিটে সিউলের ২৭ তলার ওই বহুতল ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। 

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। 

কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় দু’জন পুরুষ ও ৭০ বছর বয়সী একজন নারী হৃদ্‌রোগে আক্রান্ত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে দু’জন মারা যান। 

এদিকে আগুন ও ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন আরও ২৮ জন। তাদের মধ্যে ২০ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।

সিউল দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে ৫৭টি গাড়ি এবং দুইশ’ জনেরও বেশি কর্মী প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও দমকল কর্তৃপক্ষ ঘটনার কারণ অনুসন্ধান করছে।

আরবিএস  
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কাছেই ইনচিওন শহরের এক জনাকীর্ণ শপিংমলে এক ব্যক্তির নৃশংস ও এলোপাতাড়ি ছুরিকাঘাতে অন্তত আটজন কেনাকাটা করতে আসা ক্রেতা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকালের...
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং শুক্রবার স্পষ্টভাবে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে পড়ে দেশকে সামরিক সংকটে ফেলতে পারে, এমন কোনো সামরিক সম্পদ তিনি সেখানে মোতায়েন করবেন না। তবে, ওই অঞ্চলে...
ইরানের সঙ্গে চলমান সংঘাত, সম্ভাব্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও মধ্যপ্রাচ্যে ক্রমাগত উত্তেজনা বৃদ্ধির কারণে দক্ষিণ কোরিয়ার সঙ্গে পূর্বনির্ধারিত যৌথ উভচর অবতরণ মহড়া বাতিল করেছে যুক্তরাষ্ট্র।
উত্তর কোরিয়ার দীর্ঘদিনের বন্ধু ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের পূর্বনির্ধারিত যৌথ সামরিক মহড়া কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর