বড়দিনে যিশুর জন্মভূমিতে বিমান হামলা, নিহত ৭০

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ১০:২৪ এএম

খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিনেও যিশুর জন্মভূমি ফিলিস্তিনে হামলা চালিয়েছে ইসরাইল। অবরুদ্ধ গাজা উপত্যকার আল-মাগাজি শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় অন্তত ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

রোববার গভীর রাতে মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা জানান, গাজার মধ্যাঞ্চলে অবস্থিত আল-মাগাজি শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তিনি।

এই হামলাকে ‘গণহত্যা’ আখ্যায়িত করে আল-কুদরা বলেন, আল-মাগাজি ক্যাম্পে যা সংঘটিত হচ্ছে তা আসলে গণহত্যা।

আল-মাগাজির ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা পুরোপুরি ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি।  

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আল-মাগাজি শরণার্থী শিবিরটি গাজার সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর মধ্যে একটি। হামলায় ওই এলাকার বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে অনেকেই আটকা পড়েছেন। তাদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছে স্থানীয় বাসিন্দারা। 

আমাদের সবাইকে টার্গেট করা হয়েছিল উল্লেখ করে আহমেদ তুরোকমানি নামে এক ফিলিস্তিনি বলেন, গাজায় আর কোনো নিরাপদ স্থান নেই। 

এর আগে অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ২০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু।

ফিলিস্তিনের বাইতুল লাহাম বা বেথেলহেমে জন্মগ্রহণ করেছিলেন যিশু। বেথলেহেম জর্দান নদীর পশ্চিম তীর অঞ্চলের একটি শহর। আরবি ভাষাতে শহরটিকে বাইত লাহাম নামেও ডাকা হয়। দীর্ঘ কয়েক দশক ধরে শহরটি অবৈধভাবে দখলে রেখেছে ইসরাইল। বাইবেলের পাশাপাশি মুসলমানদের কুরআনেও বেথলেহেমকেই যিশুর জন্মস্থান হিসেবে উল্লেখ করা হয়েছে।

আরবিএস  
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
ফিলিস্তিনিদের অধিকার সমর্থনে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের অবস্থানকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর