বড়দিনের উপহার নিয়ে বিবাদে ভাইয়ের গুলিতে বোন খুন

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৬ পিএম

বড়দিনের উপহার নিয়ে বিবাদের জেরে আমেরিকার ফ্লোরিডাতে প্রাণ দিতে হয়েছে এক বোনকে। এ ঘটনায় দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফ্লোরিডার শেরিফ কার্যালয়ে জানিয়েছে, ক্রিসমাসের উপহার নিয়ে দুই ভাই আর এক বোনের মধ্যে বিবাদকে কেন্দ্র করে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। খবর বিবিসি।

ফ্লোরিডার পিনেলাস কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, বড়দিনের উপহার নিয়ে বিবাদের এক পর্যায়ে ২৩ বছরের বোনকে গুলি করে তার ছোট এক ভাই। ২৩ বছর বয়সী বোন অ্যাব্রিয়েল বাল্ডউইনের বুকে গুলি লেগেছিল। ঘটনার সময় তার ১০ মাস বয়সী সন্তানও পাশেই ছিল। তবে সৌভাগ্যক্রমে শিশু সন্তানটি বেঁচে যায়।

নিহত বোনের এক ভাইয়ের বয়স ১৫ এবং অপরজনের বয়স ১৪ বছর বলে জানানো হয়েছে। প্রথমে ১৪ বছর বয়সী কিশোর তার বোনকে গুলি করে। পরে তার হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে ১৫ বছর বয়সী কিশোর তার ছোট ভাইকে গুলি করে। দুই ভাইকেই গ্রেপ্তার করেছে ফ্লোরিডার পুলিশ।

নিহত অ্যাব্রিয়েল বাল্ডউইন। ইমেজ: সংগৃহীত

১৫ বছরের কিশোর গুলি করার পর বন্দুকটি দূরে ছুড়ে ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনায় আহত ১৪ বছর বয়সী কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেরিফ বব গুয়ালটিয়েরি বলেন, বড়দিনে কে বেশি উপহার পেয়েছে তা নিয়ে ভাই-বোনদের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়।

ফ্লোরিডা শেরিফের কার্যালয় জানিয়েছে, গুলিবিদ্ধ হবার পর ওই নারীকে হাসপাতালে নেয়া হলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ইতোমধ্যেই ১৫ বছর বয়সী কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় নিহত বা দোষীদের পরিচয় প্রকাশ করা হয়নি।

এআরএস
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়ে বাড়িতে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যাপক বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে ইরান।...
আমেরিকা ও ইরানের মধ্যে কয়েক সপ্তাহের আপেক্ষিক সামরিক নীরবতার পর সোমবার মধ্যরাতে আবারও সরাসরি সামরিক সংঘাত ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালীতে মাইনিং (মাইন স্থাপন)চেষ্টাকে কেন্দ্র করে উভয় দেশ এক মাসেরও...
ইরানের অর্থনীতিকে 'অক্সিজেনহীন' করে সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে আমেরিকা নতুন করে নিষেধাজ্ঞার ছক কষলেও বিন্দুমাত্র দমে যেতে নারাজ তেহরান। উল্টে আমেরিকার এই চাপ সৃষ্টিকারী নীতিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কঠোর...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর