৭.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপলো জাপান, সুনামি সতর্কতা জারি

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০২:৩৩ পিএম

৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। এর পরপরই দেশটির পশ্চিম উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। 

জাপানের আবহাওয়া সংস্থার বরাতে সোমবার এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। 

দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, ইশিকাওয়া, নিগাটা এবং তোয়ামা প্রিফেকচারের পশ্চিম উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে ইশিকাওয়াতে নোটো উপদ্বীপে পাঁচ মিটার পর্যন্ত উচ্চতার ঢেউয়ের পূর্বাভাস দেয়া হয়েছে। 

এসব অঞ্চলের বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহবান জানানো হয়েছে। 

উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে এরইমধ্যে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট বাহিনী প্রস্তুত রয়েছে। 

এর আগে ২০১১ সালে ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান। ভূমিকম্পটির উপকেন্দ্র ছিলো জাপানের টোহুকু শহর থেকে ১৩০ কিলোমিটার দূরে।

ভূমিকম্পের ফলে ওই অঞ্চলে ১০ মিটার (৩৩ ফিট) উচ্চতার সুনামি আঘাত হানে। সরকারি তথ্য মতে, সুনামিতে ১৩ হাজার তিনশ' ৩৩ জনের বেশি মানুষ নিহত এবং ১৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ হয়। এছাড়াও বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়ে উপকূলীয় অঞ্চলের অন্তত ৪৮ লাখ মানুষ । 

আরবিএস
অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে কর্মঘণ্টা ও ওভারটাইমের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে অন্তত ১৬০ জনের মৃত্যু হয়েছে। তবে ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে প্রকৃত হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে উভয় দেশের কর্তৃপক্ষ আশঙ্কা...
নেপালের মধ্য অঞ্চলের রসুয়া জেলায় ভোটেকোশী নদীতে আচমকা সৃষ্টি হওয়া ভয়াবহ ও নজিরবিহীন বন্যার মূল কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। কাঠমান্ডু ইউনিভার্সিটির অধ্যাপক এবং বিশিষ্ট জলবায়ু গবেষক রিজান...
বাংলাদেশ-ভারতের উপকূলজুড়ে বিস্তৃত বঙ্গোপসাগরে বাড়ছে ভূকম্পনের ঝুঁকি! বঙ্গোপসাগরের তলদেশে পরিবর্তনশীল টেকটনিক প্লেট, বিপুল পরিমাণ পলির আস্তরণ এবং প্রাচীন ফাটলগুলোর নতুন করে পুনরুজ্জীবিত হওয়ায়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর