যুদ্ধে ক্লান্ত ইউক্রেন, গাঁজা সেবন বৈধ 

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০৮:০১ পিএম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কতোদিন ধরে চলবে, এমনটা কোটি ডলারের প্রশ্ন হলেও বিশেষজ্ঞরা বলছেন, এই অসম যুদ্ধটি দীর্ঘ সময় ধরে চলবে, পুতিনের কৌশলই তাই। ইউক্রেনে সংঘাত যখন তৃতীয় বছরে গড়াতে যাচ্ছে, তখন এই কথা যেন আরও জোরেশোরে মিলতে শুরু করেছে। কিভাবে যুদ্ধে জিততে হয় তা বোধ হয় স্তালিনের দেশ রাশিয়ার চেয়ে বেশি কোন দেশ জানে বলে মনে হয় না।
 
পশ্চিমাদের ওপর নির্ভর করে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করে, বছরের মোড় ঘুরতে না ঘুরতেই দিশেহারা অবস্থায় ইউক্রেন। একদিকে সামরিক সহায়তার দরজা বন্ধ হবার পথে, অন্যদিকে যুদ্ধে ব্যাপক সেনা নিহত হবার কারণে রসদ ও মানব- উভয় সংকটে জেলেনস্কির দেশ। পরিস্থিতি এতোটাই নাজুক যে, করণীয় কী, সেটা ঠিক করতে দিশেহারা অবস্থায় আছে কিয়েভের কর্তা ব্যক্তিরা। 

কোন উপায় না দেখে, নাগরিকদের গাঁজা সেবনে উৎসাহিত করতে চাইছে ইউক্রেন। কেন এমন অভিনব পরিকল্পনা, কি হবে গাঁজা সেবন করলে, এমন সব প্রশ্নের আগে খবরটা জানা দরকার আগে। রাশিয়ার সঙ্গে চলা যুদ্ধ থেকে সৃষ্ট মানসিক চাপ কমাতে সাহায্য করার জন্যই  ইউক্রেনের মেডিক্যাল বোর্ড গাঁজা সেবন বৈধ বলে ঘোষণা দিয়েছে। সেই ঘোষণায় ব্যাপক হারে গাঁজা চাষের নির্দেশনা দিয়েছে কিয়েভ। 

বিভিন্ন গবেষণায় বলা হয়েছে, প্রাপ্ত বয়স্করা ব্যথা, ঘুমের ব্যাঘাত এবং উদ্বেগ এবং হতাশার মতো মানসিক রোগের হাত থেকে বাঁচতে নিয়মিত গাঁজা খাওয়া যেতে পারে। পরিমিত গাঁজা সেবনে আরও কিছু উপকার হতে পারে বলা হচ্ছে। বিশেষ করে কিছু ধরনের স্নায়ুরোধ থেকে পরিত্রাণ দেবে গাঁজা। দীর্ঘ যুদ্ধে ক্লান্ত ইউক্রেনিয় সেনাদের মনোবল চাঙ্গা রাখতেই এবার গাঁজা চাষের ব্রত নিয়েছেন জেলেনস্কি। 

দেশটির আইন প্রণয়নকারী সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, গেলো বৃহস্পতিবার গাঁজা চাষ সংক্রান্ত একটি বিলে অনুমোদন দিয়েছে দেশটির সংসদ। যাতে বলা হয়েছে মানসিক প্রশান্তির চিকিৎসায় পথ্য হিসেবে গাঁজা সেবন করার অনুমতি দেয়া হয়েছে। আইনটির পক্ষে ২৮৪ ভোট, বিপক্ষে ১৬ ভোট, ৩৩ জন অনুপস্থিত এবং ৪০ জন সদস্য ভোট দেননি।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, নতুন আইনটি এখন থেকে ছয় মাস পর কার্যকর হবে। পার্লামেন্টের চেয়ারম্যান রুসলান স্তেফানচুক বলেছেন, গাঁজা ওষুধ হিসেবে ব্যবহারের শর্তের তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয় ঠিক করবে। মেডিক্যাল গাঁজা সেবন সম্ভাব্য বৈধকরণ নিয়ে ইউক্রেনে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। প্রস্তাবটি ২০২২ সালে প্রবর্তনের পর এক বছরেরও বেশি সময় ধরে বিতর্ক এবং পর্যালোচনা করা হয়। 

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, মেডিক্যাল বোর্ড গাঁজা সেবন বৈধ করতে সমর্থন জানিয়েছে। আমাদের অবশ্যই উপযুক্ত বৈজ্ঞানিক গবেষণা এবং উৎপাদনের মাধ্যমে যাদের প্রয়োজন তাদের জন্য গাঁজা-ভিত্তিক ওষুধগুলোকে ন্যায্যভাবে বৈধ করতে হবে। বিশ্বের সব সেরা পদ্ধতি, সব কার্যকর নীতি, সব সমাধান, সেগুলো যতই কঠিন বা অস্বাভাবিক হোক না কেন, অবশ্যই ইউক্রেনে প্রয়োগ করা উচিত। 

কমেডিয়ান থেকে রাষ্ট্রনায়ক বনে যাওয়া জেলেনস্কি আরও বলেন, যুদ্ধের আঘাতে ইউক্রেনের নাগরিকদের ব্যথা ও চাপ সহ্য করতে না হয়। এ থেকে পরিত্রাণের বড় উপায় হতে পারে মেডিক্যাল গাঁজা সেবন। তবে, গাঁজা ওষুধ হিসেবে ব্যবহারের শর্ত এবং পদ্ধতির বিষয়টি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ, যুদ্ধের এই সময়ে শুধু সেনারাই নয়, ইউক্রেনের নাগরিকরাও গাঁজা সেবনের অনুমতি পাবেন। 

এআর
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর