গত বছর ওমরাহ পালনে রেকর্ড গড়েছে মুসল্লিরা

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০৭:২২ পিএম

আগের সব রেকর্ড ভেঙে দিয়ে ২০২৩ সালে সর্বোচ্চ বিদেশি ওমরাহ পালন করেছেন বলে জানিয়েছেন সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রী ডক্টর তৌফিক আল-রাবিয়াহ। তিনি জানান, গত বছর সৌদির বাইরে থেকে মক্কায় এসে ওমরাহ করেছেন ১ কোটি ৩৫ লাখ মুসল্লি।

২০২২ সালে যে পরিমাণ মানুষ উমরাহ করেছিলেন, সেটির তুলনায় ২০২৩ সালে ৫৮ শতাংশ বেশি মুসল্লি এই রীতি পালন করেছেন বলে জানান তিনি।

‘হজ ও উমরাহ সার্ভিসেস কনফারেন্স অ্যান্ড এক্সিবিউসনে’ সৌদির এ মন্ত্রী এসব তথ্য জানান। বছরের যে কোনো সময় উমরাহ পালন করা যায়। হজের মতো এটির নির্দিষ্ট কোনো সময়সীমা নেই।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী বলেন, আমি আনন্দের সঙ্গে কিছু ভালো ও অসাধারণ তথ্য জানাচ্ছি। গত বছর সৌদির বাইরে থেকে মক্কায় এসে ওমরাহ করেছেন ১ কোটি ৩৫ লাখ মুসল্লি।

২০১৯ সালে সৌদি আরবের বাইরে থেকে ওমরাহ করতে এসেছিলেন ৮৫ লাখ মুসল্লি। সৌদি নেতৃবৃন্দের নতুন ব্যবস্থাপনায় এ বছর (২০২৩) এটি ১ কোটি ৩৫ লাখে উন্নীত হয়েছে।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রী জানান, ১.৩ বিলিয়ন ডলার খরচ করে মক্কা ও মদিনার বিভিন্ন অবকাঠামোর অভূতপূর্ব উন্নয়ন করা হয়েছে। মুসল্লিদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।

হজের মতো এটির নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। সাম্প্রতিক মাসগুলোতে ওমরাহ পালনের জন্য আসা মুসল্লিদের জন্য অনেক সুযোগ-সুবিধা চালু করেছে সৌদি আরব।

ভিসাধারী ব্যক্তিদের স্থল, আকাশ ও সমুদ্রপথে প্রবেশের অনুমতি দিয়ে থাকে দেশটি। এ বছর বিশ্বের সব দেশ থেকে এক হাজার মুসল্লিকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে ওমরাহ করানো শুরু করেছে সৌদি আরব।

এআরএস
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
সৌদি আরবের ঐতিহাসিক লোহিত সাগরীয় বন্দরনগরী ইয়ানবুর প্রায় ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে একটি তেলবাহী জাহাজে (ট্যাঙ্কার) আকস্মিক হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা 'ইউকে এমটিও'...
নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে জুমার প্রার্থনার সময় একটি মসজিদে হামলা চালিয়ে বেশ কয়েকজন মুসল্লিকে অপহরণ করেছে সশস্ত্র বন্দুকধারীরা। সহিংস অপরাধী চক্রের উপদ্রবে জর্জরিত এই অঞ্চলে...
ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনীর হামলার পর সৌদি আরবের গ্যাস উৎপাদন ও রপ্তানি প্রায় ৯০ শতাংশ কমে গেছে বলে দাবি করেছে কয়েকটি সূত্র।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর