মণিপুরে বাবা-ছেলেসহ চারজনকে হত্যা, জঙ্গিদের ধরতে চলছে অভিযান

আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ০৯:২৬ পিএম

ভারতের মণিপুর রাজ্যে বাবা-ছেলেসহ চারজনকে হত্যা করেছে সন্দেহভাজন জঙ্গিরা। এর পরই ওই এলাকায় তল্লাশি অভিযানে নেমেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। 

শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক্স টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার থেকে ওই চারজন নিখোঁজ ছিলেন। রাজ্যের চুরাচাঁদপুর এবং বিষ্ণুপুর জেলার মধ্যবর্তী স্থানে তাদের হত্যা করা হয়।

বিষ্ণুপুরের কুম্বি থানার পুলিশ জঙ্গলে অভিযান চালিয়ে বৃহস্পতিবার চারটি মৃতদেহ উদ্ধার করে। 

পুলিশ জানিয়েছে, ওই চার ব্যক্তি বিষ্ণুপুরের আকাসই গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে দুইজন সম্পর্কে বাবা-ছেলে। জঙ্গলে কাঠ সংগ্রহ করতে গেলে তাদেরকে অপহরণের পর হত্যা করা হয়।

তবে কে বা কারা তাদের হত্যা করেছে তা এখনও নিশ্চিত করা যায়নি।  

এদিকে ইন্ডিয়া টিভি বলছে, বৃহস্পতিবার মণিপুরের চুরাচাঁদপুর এবং টেংনুপাল জেলা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক জব্দ করা হয়েছে।

পশ্চিম ইম্ফল, কাকচিং, বিষ্ণুপুর, থৌবাল, ইম্ফল পূর্ব এবং চুরাচাঁদপুর জেলার ঝুঁকিপূর্ণ এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। 

মণিপুর সরকারের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং বলেন, জঙ্গিরা ওই অঞ্চলে থাকা সেনা কমান্ডোদের তাড়ানোর চেষ্টা করছে৷ 

তবে মণিপুর সরকার পিছু হটবে না জানিয়ে তিনি আরও বলেন, এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

আরবিএস
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর