অষ্টম বিয়ে করতে মরিয়া শতবর্ষী মালয় নারী

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ০৬:৫৪ পিএম

কথায় আছে, শখের তোলা আশি টাকা। নেই তার কোনো সীমা-পরিসীমা। ছোট থেকে বড় সব বয়সী মানুষের রয়েছে নিজস্ব শখ। সেই শখ পূরণ হতেই হবে এমন কোনো কথা নেই, তাই বলে শখ হতে নেই বারণ। যেমন মালয়েশিয়ার এক শতবর্ষী নারীর শখ হয়েছে বিয়ে করার। আর এনিয়ে তোলপাড় দেশটির মিডিয়া।

মালয়েশিয়ার নাগরিক সিতি হাওয়া’র বয়স এখন ১১২! নিজের ভাই-বোন বা বন্ধুবান্ধব বলতে আর কেউ বেঁচে নেই। তবে আছে ৩০ জনের বেশি পুতি। সিতির শখ হয়েছে অষ্টমবার বিয়ে পিঁড়িতে বসার। এর আগে সাত বার বিয়ে হয়েছিলো। জীবনের শেষ ক’টি দিনে তার আরও এক সঙ্গী চাই তার।

সিতি হাওয়ার পঞ্চাশোর্ধ্ব পাঁচ সন্তান, ১৯ জন নাতি-নাতনি এবং ৩০ জন গ্র্যান্ড চিল্ড্রেন বা পুতি রয়েছে। সাত বার বিয়ে হয়েছিলো বটে। তবে সবই এখন প্রাক্তন, হয় মারা গিয়েছেন, কিংবা মনের মিল হয়নি বলে ছড়াছাড়ি হয়ে গেছে। ১১২ বছর বয়সেও ভীষণ 'অ্যাক্টিভ' এই মালয় নারী আবার বিয়ে করতে আগ্রহী।

এখন শুধু একটি প্রস্তাবের অপেক্ষা। তাহলেই তিনি বিয়ের পিঁড়িতে উঠে বসবেন। ব্লাড প্রেসার ছাড়া শরীরে অন্য কোনো অসুখ বাসা বাঁধেনি। বয়সের ভারে কানে কিছুটা কম শোনেন, দৃষ্টিও ঝাপসা, তাতে কি, শতবর্ষী এই নারী জানাচ্ছেন, একাকিত্ব আর ভালো লাগে না। বান্ধবহীন জীবনে তাই পাত্রের খোঁজে এই ‘তরুণী’।

বয়স হয়েছে বটে, কিন্তু এখনও কারও সাহায্য ছাড়াই দিব্যি হাঁটাচলা করেন। বেশির ভাগ সময়ে মেঝের ওপর মাদুর বিছিয়ে ঘুমান। সুযোগ পেলেই ঈশ্বরের ধ্যান করেন। এত বয়স পর্যন্ত কীভাবে বেঁচে রয়েছেন, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন মাঝে মাঝেই। তবে বাঁচার সাধও বিস্তর তার। তবে আর ‘একা’ নয়, এ বার মরিয়া হয়েই ‘মনের মানুষ’ চাইছেন তিনি। বৃদ্ধার পাঁচ সন্তানের বয়স ৫৮ থেকে ৬৫-র মধ্যে।

মালয়েমিয়ার কেলাংতান প্রদেশে বাসিন্দা সিতি। সেখানের টুম্পাটের কাম্পুং কাজাং সেবিডাংয়ে তার বাড়িতে বসে তিনি বলেছিলেন, আমার আগে সাতবার বিয়ে হয়েছিলো। এদের মধ্যে কয়েকজন স্বামী মারা গেছেন। আর বাকিদের সঙ্গে বনিবনা হয়নি বলে ছাড়াছাড়ি হয়ে গেছে। তাই বলে আমি দমে যাবার পাত্রী নই। 

বার্ধক্য সত্ত্বেও সিতি হাওয়া এখনও উদ্যমী এবং দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে সক্ষম। ৫৮ বছরের ছোট ছেলে আলি সেমের সঙ্গে থাকেন। দীর্ঘ ও স্বাস্থ্যকর জীবনের টিপস সম্পর্কে জানতে চাইলে সিতি হাওয়া বলেন, তিনি তার স্বাস্থ্যের যত্ন নেন এবং ঝোল দিয়ে ভরা ভাত খান না।

তার ছেলে আলী বলেন, সিতি হাওয়া কখনই কোনো বেলার খাবার বাদ দেন না। উচ্চ রক্তচাপের ওষুধ তিনি নিয়মতি সেবন করেন। তিনি এখনও বসে বসে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারেন। যদিও তার স্মৃতিশক্তি কিছুটা দুর্বল, তবুও তিনি তার সন্তান এবং নাতি-নাতনিদের সাথে গল্প করতে ভালোবাসেন। 

এই বয়সে পাত্র মিলবে কী-না তা নিয়ে সংশয় থাকলেও সিতির ৪৭ বছরের পুত্রবধূ জাইনুরা আরফিন যথেষ্ট আশাবাদী। তার কথায়, আমার শাশুড়ি মা এই বয়সেও আমাদের চেয়ে অনেক বেশি হাসি-খুশি, পজিটিভ। মাঝে মাঝে স্মৃতিবিভ্রমহলেও বাচ্চাদের সামনে বসলে যুদ্ধের গল্প এখনও নাগাড়ে বলে যেতে পারেন।

বয়স হলেও কারও সাহায্য ছাড়াই হাঁটাচলা করেন। বেশিরভাগ সময়ে মেঝের উপর মাদুর বিছিয়ে ঘুমান। সেই সঙ্গে সুযোগ পেলেই প্রার্থনা করেন। এত বয়স পর্যন্ত কীভাবে বেঁচে রয়েছেন, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন মাঝে মাঝেই। তবে বাঁচার সাধও বিস্তর তার। তবে আর একা নয়, এবার মরিয়া চাইছেন মনের মানুষ।

একাত্তর/এসি
বিয়ের আগে টাক মাথা ঢাকতে ব্যবহার করেছিলেন নকল চুল বা উইগ। সেই সত্য গোপন করেই সেরেছিলেন বিয়ে। কিন্তু বিয়ের রেশ কাটতে না কাটতেই সামনে এলো আসল চেহারা।
দীর্ঘ দুই বছরের সংঘাত ও ধ্বংসযজ্ঞের মধ্যেও আশার আলো দেখিয়েছে গাজা উপত্যকা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২ ডিসেম্বর) দক্ষিণ গাজার খান ইউনিস শহরে একসঙ্গে ৫৪ দম্পতির গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে।
দুই দুটো জমকালো আয়োজনের প্রাক বিবাহ অনুষ্ঠানের পর, আর কিছুক্ষণের মধ্যে সাতপাকে বাঁধা পড়বেন  এই সময়ের আলোচিত যুগল অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট।
এটা যেন কোন বিয়ে নয়, মাসের পর মাস ধরে চলমান কোন বিগ বাজেটের বাণিজ্যিক অনুষ্ঠান। রাজা-রানীর বিয়েও বোধকরি এতোটা বিলাসী হয় কিনা সন্দেহ আছে!
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর