ছোট আম্বানির বিয়েতে এলাহি কাণ্ড!

আপডেট : ১১ জুলাই ২০২৪, ০৮:৫৯ পিএম

এটা যেন কোন বিয়ে নয়, মাসের পর মাস ধরে চলমান কোন বিগ বাজেটের বাণিজ্যিক অনুষ্ঠান। রাজা-রানীর বিয়েও বোধকরি এতোটা বিলাসী হয় কিনা সন্দেহ আছে! বলছি ছোট আম্বানির বিয়ের কথা। আর মাত্র কয়েক ঘণ্টা। এরপরই কোটি কোটি টাকা খরচ করা প্রাক-বিয়ের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। সাত পাঁকে বাঁধা পড়বেন ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি এবং আরেক ধনী ব্যবসায়ী বীরেন মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্ট।

বিয়ের সপ্তাহ আগে থেকেই যে সবচেয়ে দামী শহরে রূপ নিয়েছে মুম্বাই শহর। ছোট আম্বানির বিয়েকে কেন্দ্র করে সেখানে বসেছে হলিউড-বলিউড থেকে ব্যবসায়ী-সর্বস্তরের মানুষের মিলনমেলা। বিয়ে ঘিরে মুম্বাইয়ের হোটেল ব্যবসা রমরমা। বান্দ্রা-কুরলা কমপ্লেক্স-এলাকায় হোটেল ভাড়া নাগালের বাইরে। ১৩ হাজার রুপির হোটেল রুম এক লাখেও মিলছে না। আম্বানীদের এই বিলাসী বিয়ের বাড়াবাড়ি রকমের ব্যয় নিয়ে যেমন সমালোচনা চলছে-তেমন এই পরিবারকে সাধুবাদও দিচ্ছেন মুম্বাইবাসী।

বিগ বাজেটের এই বিয়েকে ঘিরে গোটা মুম্বাই শহরে এখন উৎসবের আমেজ। সেজে উঠেছে আম্বানিদের ২৭ তলা বাড়ি অ্যান্টলিয়া। আলো-ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে পুরো বাড়ি। সাজাতে মূলত গাঁদা এবং উজ্জ্বল হলুদ আলোও ব্যবহার করা হয়েছে। মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে বসছে রাজকীয় এই বিয়ের আসর। এর আগে ছোট আম্বানির সঙ্গীত-মেহেন্দি-হলুদ সব হয়ে গেছে। এখন শুধু সাঁতপাক ঘোরা বাকি।

ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, স্থানীয় সময় শুক্রবার বেলা ৩টায় বরযাত্রা। বিয়ের মূল অনুষ্ঠান শুরু হচ্ছে সন্ধ্যার পর। অনন্ত-রাধিকার বিয়েতে কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্টের তত্ত্বাবধানে ৬০ জন নৃত্যশিল্পী পারফর্ম করবেন। বিয়ের সব পোশাকের নকশা করেছেন মনীশ মালহোত্রা। বিয়েতে অনন্ত ও রাধিকাকে সাজানোর জন্য আমন্ত্রণ জানানো হয়েছে কিম কার্দাশিয়ানের মেকআপ আর্টিস্ট মারিও ডেডিভানোভিচকে।

বিয়ের আনুষ্টানিকতাও চলবে টানা তিনদিন। শেষ হবে ১৪ জুলাই। হিন্দুস্তান টাইমস বলছে, বিয়ের আসরে বিদেশ থেকে আসা অতিথিদের আনতে তিনটি ফ্যালকন জেট বিমান ভাড়া করেছে আম্বানিরা। ভিআইপি অতিথিদের বিয়ের আসরে উড়িয়ে নিয়ে আসবে এই বিশেষ ধরনের চাটার্ড বিমান। ঘণ্টা পিছু যার ভাড়া ৭ লাখ ২০ হাজার টাকা। তবে শুধু এই তিনটি জেটই নয়, আরও ১০০টি বিমান আগামী তিনদিন ধরে অতিথিদের সেবায় নিয়োজিত থাকবে। এসব সারাদেশে বেশ কয়েকবার যাতায়াত করবে।

রাধিকা এবং অনন্তর বিয়ের মেন্যুতে এক হাজারেরও বেশি খাবার থাকবে। শোনা যাচ্ছে, দশ জনেরও বেশি আন্তর্জাতিক শেফ এই খাবারগুলো তৈরি করবেন। পাশাপাশি অতিথিদের জন্য প্রস্তুত আছে বিশেষ রিটার্ন গিফট। এর মধ্যে আছে কয়েক কোটি টাকার ঘড়িও। ঘড়িগুলো শুধুমাত্র ভিভিআইপি অতিথিদের জন্যই থাকবে। পাশাপাশি কাশ্মীর এবং বেনারস থেকে বাকি অতিথিদের জন্য রিটার্ন গিফট প্রস্তুত করা হয়েছে। বিয়ের পর ১৩ জুলাই শুভ আশীর্বাদ, ১৪ জুলাই মঙ্গল উৎসব এবং ওয়েডিং রিসেপশন অনুষ্ঠিত হবে।

এআরএস
বিয়ের আগে টাক মাথা ঢাকতে ব্যবহার করেছিলেন নকল চুল বা উইগ। সেই সত্য গোপন করেই সেরেছিলেন বিয়ে। কিন্তু বিয়ের রেশ কাটতে না কাটতেই সামনে এলো আসল চেহারা।
দীর্ঘ দুই বছরের সংঘাত ও ধ্বংসযজ্ঞের মধ্যেও আশার আলো দেখিয়েছে গাজা উপত্যকা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২ ডিসেম্বর) দক্ষিণ গাজার খান ইউনিস শহরে একসঙ্গে ৫৪ দম্পতির গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে।
ভারতের স্যাটেলাইট ব্রডব্যান্ড বাজারের দখল নিতে রীতিমতো যুদ্ধে নেমেছেন বিশ্বের অন্যতম দুই শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক ও মুকেশ আম্বানি।
দুই দুটো জমকালো আয়োজনের প্রাক বিবাহ অনুষ্ঠানের পর, আর কিছুক্ষণের মধ্যে সাতপাকে বাঁধা পড়বেন  এই সময়ের আলোচিত যুগল অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর