হুতিদের অস্ত্র ধরতে গিয়ে নিখোঁজ দুই মার্কিন কমান্ডো

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ০৪:২৬ পিএম

ইরাকে মোসাদের ডেরায় হামলা চালিয়ে যখন বিশ্বজুড়ে শিরোনাম ইরান, ঠিক তখনই খবর এলো ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কাছে যাওয়ার পথে ইরানের তৈরি অস্ত্রের চালান জব্দের চেষ্টা চালাতে গিয়ে লেজেগোবরে করেছে যুক্তরাষ্ট্র। তাজা খবর, সেই অভিযানে যাওয়া অভিজাত নেভি সিলসের দুই কমান্ডো নিখোঁজ। 

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড- সেন্টকম, মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার রাতে সোমালিয়া উপকূলের কাছে আরব সাগরে আন্তর্জাতিক জলসীমায় অভিযান চালানো হলেও, নেভি সিলসের দুই কমান্ডোর নিখোঁজ। মার্কিন নৌবাহিনীর বিশেষ অভিযান পরিচালনার একটি ইউনিট- নেভি সিলস।

অভিযানে ইরানের তৈরি ক্ষেপণাস্ত্রের অংশসহ অন্যান্য অস্ত্রের চালান জব্দের দাবি করেছে যুক্তরাষ্ট্র। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে আছে একটি ছোট ক্ষেপণাস্ত্র, রকেট মোটর ও গাইডেন্স সিস্টেমের উপাদান। জব্দ করা হয়েছে, অস্ত্র বহনকারী ছোট নৌযানও। 

তবে অভিযানটি মোটেও সুখের হয়নি মার্কিনিদের জন্য। বলা হচ্ছে, ছোট বিশেষ অভিযানিক নৌযানে করে ঘটনাস্থলে পৌঁছান নেভি সিলসের কমান্ডোরা। অস্ত্রবাহী নৌযানটিতে উঠতে গিয়ে এক কমান্ডো বড় ঢেউয়ের আঘাতে ছিটকে পড়ে সাগরে। উদ্ধারে নেভি সিলসের আরেক কমান্ডো ঝাঁপ দিলেও এখন নিখোঁজ দুজনই । 

সেন্টকম কমান্ডার জেনারেল মাইকেল এরিক কুরিলা জানিয়েছেন, তাঁদের নিখোঁজ সহকর্মীদের খোঁজে তারা সাগরে ব্যাপক অনুসন্ধান চালাচ্ছেন। তবে সবশেষ খবর পর্যন্ত নেভি সিলসের হতভাগ্য সেই দুই কমান্ডারের খোঁজ এখনও মেলেনি। তাদের ভাগ্যে কী ঘটেছে, সেটি এখনও পরিস্কার নয়। 

লোহিত সাগর ও এডেন উপসাগর দিয়ে চলাচলকারী জাহাজে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হামলা চালিয়ে আসছে। সেটি বন্ধে হুতিদের অবস্থানে গেল সপ্তাহে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। হুতিদের অবস্থানে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বিমান হামলার পর অস্ত্র জব্দের ঘটনা ঘটল। 

জাহাজে হামলা ঠেকাতে হুতিদের কাছে অস্ত্র সরবরাহ বন্ধ করতে চাইছে মার্কিন বলয়। এর জেরে ইয়েমেন উপকূলে মার্কিন জাহাজে হামলা ও পশ্চিমাদের সাথে হুতিদের সংঘাতকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। 

এছাড়া লোহিত সাগরে একের পর হামলা চালিয়েই যাচ্ছে হুতি। মঙ্গলবারও গ্রিসের মালিকানাধীন পণ্যবাহী একটি জাহাজে হামলা হয়েছে। জোগ্রাফিয়া নামের জাহাজটি ভিয়েতনাম থেকে ইসরাইলে যাচ্ছিলো। আর ইরাকে মোসাদের স্থাপনা গুড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যর সংঘাতে যেন সরাসরিই জড়িয়ে পড়লো তেহরান। 

একাত্তর/এসি
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর