কানাডায় ক্রেন ধসে বেশ কয়েকজন নিহত

আপডেট : ১৩ জুলাই ২০২১, ০২:০৫ পিএম

কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের কেলোনা শহরে নির্মাণাধীন একটি বহুতল ভবনের সঙ্গে লাগোয়া ক্রেন ধসে বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

রয়েল কানাডিয়ান মাউনটেড পুলিশের পরিদর্শক অ্যাডাম ম্যাকিনটশ জানিয়েছেন, সোমবার (১২ জুলাই) ক্রেনটি ধসে পড়ার সময় বেশ কয়েকজন শ্রমিক কাছে ছিলেন।

হতাহতদের বিষয়ে আর বিস্তারিত কিছু জানাননি তিনি; বলেছেন, “এখনও সবাইকে সঠিকভাবে শনাক্ত করা যায়নি।” 

আরও পড়ুন:  ইরাকে করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডে ৫২ জনের মৃত্যু 

ক্রেন ধসের এ ঘটনায় সংলগ্ন কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ম্যাকিনটশ আরও জানান, এলাকাটি ‘অস্থিতিশীল’ ও ‘অনিরাপদ’ হয়ে আছে এবং সেখান থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে।

কীভাবে এলাকাটিকে আবার নিরাপদ করা যায়, একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার তা পর্যালোচনা করে দেখছেন।


ছবি উৎস: সিবিসি

একাত্তর/এসজে 

কোনো দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আশা দেখতে না পেয়ে মার্কিন পণ্যের ওপর কানাডার পাল্টা শুল্ক কার্যকর করা হয়েছে। ইস্পাত, আসবাবপত্র থেকে শুরু করে সুতির টি-শার্ট পর্যন্ত প্রায় ২,৮০০ কোটি কানাডিয়ান ডলার...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
আকাশপথে যান্ত্রিক গোলযোগ, আর সেখান থেকে বাঁচতে গিয়ে সড়কে চলন্ত গাড়ির ওপর বিমানের জরুরি অবতরণ! কানাডার পশ্চিমাঞ্চলে ঘটে যাওয়া এমনই এক অলৌকিক অথচ মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি।...
কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যকার গুরুত্বপূর্ণ বাণিজ্য আলোচনা শেষ মুহূর্তে ব্যর্থ হওয়ায় উত্তর আমেরিকায় নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে। শুক্রবার গভীর রাতে নির্ধারিত সময়সীমা অতিক্রমের আগেই ৫০ শতাংশ...
নারীর বিরুদ্ধে ক্রমবর্ধমান ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত সহিংসতা মোকাবিলায় ঢাকায় উচ্চপর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
প্রকৃতি ও পরিবেশ রক্ষার পাশাপাশি সব প্রাণীর প্রতি ভালোবাসা ও যত্নশীল হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে নতুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠার লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে পাস হয়েছে।
অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে মানিলন্ডারিং অভিযান জোরদার করা হবে। আগামী পাঁচ বছরের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে দেশের বিমানবন্দরসমূহ, নৌবন্দর মোংলা এবং বাস টার্মিনালগুলোতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর