ফ্লাইট ছাড়তে দেরি হওয়ায় পাইলটকে মারধর

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০৬:৫২ পিএম

বিমান চালানোর হলে চালাও, না হলে গেট খোল- এই কথা বলতে বলতেই পাইলটকে কিল-ঘুষি-চড়-থাপ্পড়। আর এই মারধরের পেছনের গল্পটি এমন, দিল্লি থেকে গোয়া যাওয়ার কথা ফ্লাইটটির। আর সেটি ছাড়তে বিলম্ব হবে, এই ঘোষণা দিয়েছিলেন পাইলট।

ব্যস আর যায় কোথায়! কথা শুনেই ভয়ানক ক্ষেপে যান এক যাত্রী। এক পর্যায়ে পাইলটের দিকে তেড়ে গিয়ে কিল ঘুষিও মারতে শুরু করেন। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগোর এই ফ্লাইটে। পাইলটকে মারধরের বিষয়টি প্রকাশ্যে আসতেই হইহই রইরই কাণ্ড। ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে।

সম্প্রতি ভাইরাল ভিডিওতে দেখা গেছে, কুয়াশায় ফ্লাইট ওঠা-নামায় দেরি হচ্ছিলো। ফ্লাইট ডিউটির সময় শেষ হবার পর যোগ দেন আরেক পাইলট। নতুন পাইলট এসে ফ্লাইট আরও বিলম্ব হওয়ার কথা ঘোষণা করতেই হলুদ হুডি পরা ওই ব্যক্তি উঠে গিয়ে পাইলটকে ঘুষি মারেন।
এমন ঘটনায় হতচকিত হয়ে কেঁদে ফেলেন বিমানবালা। তিনি বলতে থাকেন, আপনি যা করলেন, তা ভুল। আপনি এটা করতে পারেন না। অবশ্য এই ঘটনার পর গ্রেপ্তার করা হয়েছিল ওই যাত্রীকে।

ওই যাত্রীর বয়ানে ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, হানিমুনের জন্যে গোয়া যাচ্ছিলেন ২৮ বছর বয়সী সাহিল কাটারিয়া। যদিও পুলিশের দাবি, পাঁচ মাস আগেই বিয়ে সারছেন সাহিল। যদিও এ নিয়ে ওই যাত্রীর পক্ষ নিয়েছেন এক রুশ বংশোদ্ভূত ভারতীয় মডেল এবগেনিয়া বেলস্কিয়া।

বলছেন, পাইলটকে মারাটা উচিত হয়নি যাত্রীর। তবে পাইলটের অসহযোগিতামূলক আচরণই এজন্য দায়ী। অভিযোগ, দিল্লি থেকে গোয়া যেতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল যাত্রীদের। এমনকি ফ্লাইটের দেরি দেখে বিমানবন্দরে বসে খাবার খেতে দেখা যায় যাত্রীদের।

ফ্লাইট ট্রাকার ওয়েবসাইট ফ্লাইট রাডার ২৪ জানিয়েছে, দিল্লি বিমানবন্দরে ১১০টি ফ্লাইট দেরিতে ছাড়া হয়েছে। বাতিল হয়েছে ৭৯টি ফ্লাইট। প্রত্যেকটি ফ্লাইট গড়ে ৫০ মিনিট দেরিতে ছেড়েছে।

এআরএস
আকাশপথে যান্ত্রিক গোলযোগ, আর সেখান থেকে বাঁচতে গিয়ে সড়কে চলন্ত গাড়ির ওপর বিমানের জরুরি অবতরণ! কানাডার পশ্চিমাঞ্চলে ঘটে যাওয়া এমনই এক অলৌকিক অথচ মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি।...
আকাশসীমায় যেন কোনো দারুণ থ্রিলার সিনেমার চিত্রনাট্য উন্মোচিত হলো! ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে মাঝআকাশে হঠাৎ ৩০০ ফুট উচ্চতা হারিয়ে ফেলার ভয়াবহ ঘটনার নেপথ্যে উঠে এলো এক বিস্ফোরক...
ইরানের আকাশসীমায় মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ এক পাইলটের মায়ের আবেগঘন আবেদনের জবাবে এক নজিরবিহীন ও কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত ইরানি দূতাবাসগুলো।...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে এক নাটকীয় মোড় নিয়েছে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার বড়সড় আঘাতে প্রথমবারের মতো সরাসরি ভূপাতিত হয়েছে মার্কিন বিমান বাহিনীর একটি শক্তিশালী এফ-১৫ই...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর