সিউল হ্যালোইন ট্রাজেডি, অভিযোগের তীর পুলিশ প্রধানের দিকে

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ০৩:৫৮ পিএম

প্রায় দেড় বছর বছরেরও বেশি সময় পরে দক্ষিণ কোরিয়ার হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে ১৫৯ জনের মৃত্যুর জন্য রাজধানী সিউলের পুলিশ প্রধানের বিরুদ্ধে ‘অবহেলার’ অভিযোগ আনা হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই ঘটনার জন্য সিউল পুলিশের প্রধান কিম কোয়াং হো এর বিরুদ্ধে ওই ঘটনার সময় পর্যাপ্ত কর্মকর্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার অভিযোগ আনা হয়েছে।

২০২২ সালের ২৯ অক্টোবর সিউলের ইটাইওনে হ্যালোইন উদযাপন করতে গিয়ে পদদলিত হয়ে ১৫৯ জন প্রাণ হারান। এদের মধ্যে ১৯ জন বিদেশি নাগরিকও ছিলেন। নিহতদের বেশিরভাগই কিশোর-কিশোরী এবং তরুণ-তরুণী।

হ্যালোইন উৎসবে অংশ নিতে ওইদিন ইটাইওনে কয়েক লাখ মানুষের সমাগম ঘটে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

করোনা মহামারির পরে ওই উৎসবে এক লাখেরও বেশি মানুষের ভিড় প্রত্যাশা করা সত্ত্বেও, মাত্র ১৩৭ পুলিশ নিয়োগ করা হয়েছিলো।

বিবিসি আরও জানায়, ওই রাতে ঘটনার সময় সিউল পুলিশ প্রধান কিম তার বাড়িতে ছিলেন।

ঘটনার তদন্তকারীরা বলেছেন, কিম আগাম কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেননি এবং সাহায্যের জন্য জরুরি ফোন কল পাওয়ার পরেও যথাযথ ব্যবস্থা নিতে পারেননি।

পরিস্থিতির ভুল মূল্যায়ন, তথ্য প্রচারে বিলম্ব এবং সংস্থাগুলির মধ্যে সহযোগিতার অভাবের কারণে এতগুলো মৃত্যু হয়েছে বলে তদন্তকারীরা বলছেন।

এদিকে নিহতদের স্বজনরা বলেছেন, পুলিশ প্রধানের বিরুদ্ধে এই অভিযোগ আরো আগে হওয়া উচিত ছিল। তারা পুলিশ প্রধানের অবিলম্বে পদত্যাগ এবং বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন।

আরআর/কেএসএইচ
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কাছেই ইনচিওন শহরের এক জনাকীর্ণ শপিংমলে এক ব্যক্তির নৃশংস ও এলোপাতাড়ি ছুরিকাঘাতে অন্তত আটজন কেনাকাটা করতে আসা ক্রেতা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকালের...
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং শুক্রবার স্পষ্টভাবে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে পড়ে দেশকে সামরিক সংকটে ফেলতে পারে, এমন কোনো সামরিক সম্পদ তিনি সেখানে মোতায়েন করবেন না। তবে, ওই অঞ্চলে...
ইরানের সঙ্গে চলমান সংঘাত, সম্ভাব্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও মধ্যপ্রাচ্যে ক্রমাগত উত্তেজনা বৃদ্ধির কারণে দক্ষিণ কোরিয়ার সঙ্গে পূর্বনির্ধারিত যৌথ উভচর অবতরণ মহড়া বাতিল করেছে যুক্তরাষ্ট্র।
উত্তর কোরিয়ার দীর্ঘদিনের বন্ধু ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের পূর্বনির্ধারিত যৌথ সামরিক মহড়া কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর