ক্যামেরুনে ম্যালেরিয়ার গণটিকা দেয়া শুরু

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০৭:৪৮ পিএম

বিশ্বে প্রথমবারের মতো মশাবাহিত প্রাণঘাতী ব্যাধি ম্যালেরিয়ার গণটিকা দেয়া শুরু করেছে মধ্য-আফ্রিকার দেশ ক্যামেরুন। সোমবার রাজধানী ইয়াউন্দেরে এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এদিন স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে ড্যানিয়েলা নামের এক শিশুকে প্রথম ডোজের টিকা দেয়া হয়েছে।

স্থানীয় সময় সোমবার ক্যামেরুনের ইয়ান্ডুবের কাছে একটি স্বাস্থ্যকেন্দ্রে এক কন্যাশিশুকে টিকা দেওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শুরু হয়। আসছে সময়ে এই টিকাদান কর্মসূচি আফ্রিকার আরও তিন দেশ কেনিয়া, ঘানা এবং মালাউইতে শুরু হচ্ছে।

ক্যামেরুন ছয় মাস বয়স পর্যন্ত সব শিশুকে বিনামূল্যে ম্যালেরিয়ার ‘আরটিএস,এস’ টিকা দিচ্ছে। একজন রোগীকে মোট চারটি ডোজ টিকা নিতে হবে। টিকাটি কমপক্ষে ৩৬ শতাংশ ক্ষেত্রে কার্যকর। অর্থাৎ, এই টিকার প্রতি তিনজন ম্যালেরিয়া আক্রান্তের মধ্যে একজনের জীবন বাঁচাতে সক্ষম।

ম্যালেরিয়াকে এখনো বিশ্বের অন্যতম প্রাণঘাতী রোগ হিসেবে বিবেচনা করা হয়, যাতে বেশি মারা যায় শিশু ও নবজাতকরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ক্যামেরুনে প্রতি বছর প্রায় ৬০ লাখ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়। আর মহাদেশটিতে প্রতি বছর প্রায় ৬ লাখ মানুষ মারা যায় ম্যালেরিয়ায়। এরমধ্যে ৮০ শতাংশই শিশু।

camaroon

প্রায় এক শতাব্দীর চেষ্টার পর শিশুদের জন্য ম্যালেরিয়া ভ্যাকসিন পাওয়াকে চিকিৎসা খাতের সবচেয়ে বড় অর্জনগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। আরটিএসএস নামক ভ্যাকসিনটি কার্যকর প্রমাণিত হয়েছিলো ছয় বছর আগে। আফ্রিকার তিন দেশে পাইলট কর্মসূচির টিকার অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্বে একশ’রও বেশি ধরণের ম্যালেরিয়া আছে। তবে এর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী কিন্তু আফ্রিকাতে বেশি দেখা যায়, এমন ধরণটির বিরুদ্ধেই নতুন টিকা কার্যকর। তবে এটি আফ্রিকা মহাদেশের বাইরে ম্যালেরিয়ার অন্য ধরণগুলোর ক্ষেত্রে প্রয়োগ করা হবে না।

এআর
ফ্রান্সের যে সকল নাগরিক এখনও করোনাভাইরাসের টিকা নেয়নি তাদের দেখে নেওয়ার হুমকি দিলেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। মঙ্গলবার (৪ জানুয়ারি) ফরাসি লা প্যারিসিয়ান সংবাদপত্রকে দেওয়া এক...
বিশ্বে প্রথমবারের মতো ম্যালেরিয়া রোগের টিকার অনুমোদন দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মশাবাহিত এ রোগে প্রতিবছর বিশ্বজুড়ে প্রায় পাঁচ লাখ মানুষের মৃত্যু হয়, যার অধিকাংশই মারা যায় আফ্রিকার...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে শুক্রবার আড়াই কোটি মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। এর ফলে বিশ্বে টিকা দেয়ার নতুন রেকর্ড করেছে ভারত।ভারতের ন্যাশনাল হেলথ অথরিটি জানিয়েছে,...
দুই থেকে ১০ বছরের শিশুদের গণহারে করোনা টিকা দেয়া শুরু করেছে কিউবা। প্রথম দেশ হিসেবে বৃহস্পতিবার হাভানায় এ কার্যক্রম শুরু হয়।কিউবার স্বাস্থ্য কর্মকর্তারা জানান, তাদের দেশে তৈরি টিকা শিশুদের জন্য...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর