ইউক্রেনের ৬৫ বন্দি নিয়ে রুশ উড়োজাহাজ বিধ্বস্ত

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০৪:৪৯ পিএম

ইউক্রেনীয় যুদ্ধবন্দিদের বহনকারী একটি সামরিক উড়োজাহাজ রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে বিধ্বস্ত হয়েছে। এসময় উড়োজাহাজটিতে ৬৫ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দি ছিলেন বলে জানা গেছে। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে রুশ বার্তা সংস্থা আরআইএ-নভোস্তি। 

মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার রুশ সামরিক বাহিনীর একটি আইএল-৭৬ পরিবহন উড়োজাহাজ পশ্চিম বেলগোরোদ অঞ্চলে বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজটিতে আরোহী হিসেবে ৬৫ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দি, ছয়জন ক্রু এবং তিনজন এসকর্ট ছিলেন। ইউক্রেনের সাথে বন্দি বিনিময়ের জন্য ওই ৬৫ জনকে বেলগোরোদে নেয়া হচ্ছিল।

বেলগোরোদের আঞ্চলিক গভর্নর ভায়াচেসলাভ গ্লাদকোভ জানিয়েছেন, তিনি এ দুর্ঘটনা সম্পর্কে জানতে পেরেছেন এবং ঘটনাস্থলে গেছেন। 

এরইমধ্যে সেখানে উদ্ধারকারী দল পৌঁছেছে এবং উড়োজাহাজ বিধ্বস্তের কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্তে নেমেছে বলেও জানান তিনি। 

সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, স্থানীয় সময় সকাল ১১টার দিকে ইয়াবলোনোভো গ্রামে একটি উড়োজাহাজ আছড়ে পড়ছে।  

এদিকে কিয়েভকে অভিযুক্ত করে রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার ভ্যাচেস্লাভ ভোলোডিন বলেছেন, ইউক্রেন গুলি করে উড়োজাহাজটিকে ভূপাতিত করেছে।

তিনি আরও বলেন, ইউক্রেন তাদের নিজেদের সেনাদের লক্ষ্য করে এ হামলা চালিয়েছে। তারা আমাদের পাইলট ও ক্রুদেরও হত্যা করেছে।  

যদিও ভলোডিন তার অভিযোগের সমর্থনে কোনো প্রমাণ দেননি এবং তার দাবি স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

আরবিএস
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর