আমেরিকায় ভারতীয় ছাত্র খুন, মুখে হাতুড়ির ৫০ ঘা

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৮:৩৫ পিএম

আবারও আমেরিকারতে নির্মম খুনের শিকার হয়েছেন এক ভারতীয় শিক্ষার্থী। দেশটির জর্জিয়া রাজ্যে এক ভারতীয় পড়ুয়াকে হাতুড়ির আঘাতে খুন করা হয়েছে। অভিযুক্ত আমেরিকার ওই শহরটিতে ঘুরে বেড়ানো একজন গৃহহীন ব্যক্তি। শীতকে থেকে বাঁচতে ব্যক্তিকে আশ্রয় দিয়েছিলেন ছাত্রটি। আর এজন্য বড় শাস্তি পেতে হল তাকে। আশ্রয় পাওয়া ব্যক্তিটি ৫০ বার হাতুড়ির আঘাতে খুন করলেন ওই যুবককে।

এনডিটিভিসহ ভারতের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিটি প্রথমে ছাত্রটির পেছন থেকে হাতুড়ি দিয়ে আঘাত করে, তারপর একে একে মুখে ও মাথায় আঘাত করে। সে দেশের পুলিশ সূত্রে খবর, ২৫ বছর বয়সী ভারতীয় ছাত্র বিবেক সাইনিকে হত্যার ঘটনাটি গেলো ১৮ জানুয়ারি ঘটে। তবে ঘটনাটি প্রকাশ্যে আসে রোববার। খুনের ঘটনায় জড়িত ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে জর্জিয়ার পুলিশ।

এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কয়েক সেকেন্ডের সেই ফুটেজটিতে দেখা গেছে, ওই ব্যক্তিটি হাতুড়ি দিয়ে ভারতীয় শিক্ষার্থীরকে আঘাত করছে। প্রাথমিক তদন্তের পর জর্জিয়ার পুলিশ জানিয়েছে, খুন হওয়া ভারতীয় পড়ুয়া কয়েকবছর আগে উচ্চশিক্ষার জন্য জর্জিয়ায় এসেছিলেন। নিজের পড়াশোনার খরচ জোগানোর জন্য ফুড মার্টটিকে কাজ করতেন।

জর্জিয়ার একটি স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মৃত ভারতীয় পড়ুয়া বিবেক সাইনি। নিজের পড়ার খরচ জোগাড়ে ফুড মার্টে চাকুরি করতেন তিনি। ঘটনার দিন বাইরের তীব্র ঠান্ডা থেকে বাঁচাতে জুলিয়ান ফকনার নামে এক ব্যক্তিকে দোকানের ভেতর আশ্রয় দিয়েছিলেন।

৫৯ বছর বয়সী ফকনারকে ক্ষুদা নিবারণে কেক ও চিপসও দিয়েছিলেন বিবেক। খাওয়া দাওয়ার পর একটি কম্বল চেয়েছিলেন অভিযুক্ত। কম্বল না থাকায়, অভিযুক্তকে একটি জ্যাকেট দেন বিবেক সাইনি। আর এতেই ক্ষেপে উঠেন ফকনার। দোকানের একটি হাতুড়ি নিয়ে বিবেকের উপর হামলা চালায়। ৩৬ সেকেন্ডে মোট ২৭ বার হাতুড়ির ঘা মেরেছিলেন বলে জানা গেছে।

আরও জানা গেছে, জ্যাকেট পেয়ে বিবেকের কাছে সিগারেট, পানিসহ আরও অনেক কিছুই চাইতে শুরু করে দোকানের ভেতরেই হাহাহাটি করতে থাকে অভিযুক্ত ফকনার। এক পর্যায়ে বসে পড়েন। বাইরে ঠাণ্ডা থাকার কারণে ফকনারকে বাইরেও যেতে বলা যাচ্ছিলো না। ঘটনা দিন বিবেক দোকানে থেকে বেরিয়ে যেতে ফকনারকে অনুরোধ করেন, কিন্তু তিনি তাতে রাজি হচ্ছিলেন না।

এক পর্যায়ে পুলিশকে খবর দেয়ার কথা বলার সঙ্গে সঙ্গে ক্ষেপে উঠেন ফকনার। এ পর্যায়ে বিবেক দোকান থেকে বেরিয়ে যাবার সময় পেছন থেকে হাতুড়ি নিয়ে হামলা চালান ফকনার। বিবেক সাইনিকে উপুর্যপরি ৫০ বার আঘাত করেন তিনি। মাথাকে থেতলে যাওয়া ঘটনাস্থলেই মৃত্যু ঘটে ভারতীয় ছাত্রটির। ডিকালব কাউন্টি পুলিশ জানিয়েছে, লিথোনিয়ার একটি শেভরন গ্যাস স্টেশনের দোকানে এই হামলাটি ঘটেছে।

বিবেকের চিৎকার শুনে দোকানের অন্যান্য কর্মচারিরা ছুটে আসে। তাদের ছুটে আসতে দেখে, চম্পট দেয় অভিযুক্ত। হাতুড়ির আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ভারতীয় ছাত্রটির। ঘটনার খবর স্থানীয় থানায় জানানো হলে, পুলিশ দ্রুত এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। অভিযুক্তের খোঁজ পেতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছে পুলিশ।

হাতুড়ি দিয়ে বিবেকের মুখে ও মাথায় ৫০ বারেরও বেশিবার আঘাত করে জুলিয়ান ফকনার। মৃত বিবেকের মুখ পুরোপুরি থেঁথলে গিয়েছে। সেই সময় স্টোরে আরও এক কর্মী ছিল। সে ভয়ে লুকিয়ে পড়েছিল। সে গোটা ঘটনা নিজের চোখে দেখেছে। পুলিশের কাছে সে বয়ান দিয়েছে জুলিয়ানের বিরুদ্ধে। ঘটনাটি প্রায় দুই সপ্তাহ আগে ঘটলেও এখন তা সামনে এসেছে।

ফক্স নিউজ আটলান্টা জানিয়েছে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জুলিয়ান ফকনার দেখতে পায়, সে হাতুড়ি ধরেই স্টেশনটির অপর এক কর্মিকে জিম্মি করে রেখেছে। পুলিশ ফকনারকে হাতুড়ি নামিয়ে রাখার নির্দেশ দেয়।  কথা শুনেন অভিযুক্ত খুনি। হাতুড়ি রেখে দেন। সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার পুলিশের গাড়িতে তুলে দেয়া হয়। এ সময় ফকনারের কাছ থেকে দুটো ছুরি ও আরেকটি হাতুড়ি হাতুড়ি জব্দ করা হয়।

 

 

এআর
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়ে বাড়িতে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যাপক বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে ইরান।...
আমেরিকা ও ইরানের মধ্যে কয়েক সপ্তাহের আপেক্ষিক সামরিক নীরবতার পর সোমবার মধ্যরাতে আবারও সরাসরি সামরিক সংঘাত ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালীতে মাইনিং (মাইন স্থাপন)চেষ্টাকে কেন্দ্র করে উভয় দেশ এক মাসেরও...
ইরানের অর্থনীতিকে 'অক্সিজেনহীন' করে সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে আমেরিকা নতুন করে নিষেধাজ্ঞার ছক কষলেও বিন্দুমাত্র দমে যেতে নারাজ তেহরান। উল্টে আমেরিকার এই চাপ সৃষ্টিকারী নীতিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কঠোর...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর