আফ্রিকান সমলিঙ্গের যুগলদের আশীর্বাদ প্রসঙ্গে যা বলেন পোপ ফ্রান্সিস

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০২:২৭ পিএম

আফ্রিকান সমলিঙ্গের যুগলদের ‘স্পেশাল কেস’ উল্লেখ করে তাদের আশীর্বাদ দিতে পারবেন না বলে জানালেন পোপ ফ্রান্সিস। 

সোমবার প্রকাশিত একটি সাক্ষাৎকারে পোপ ফ্রান্সিস বলেন, তার এই সিদ্ধান্তের পিছনে মূল কারণ মহাদেশটির বিশপ ও আফ্রিকান অনেক জনগোষ্ঠীর সমকামিতার প্রতি বিরোধিতা।  

রয়টার্স জানিয়েছে, পোপ ফ্রান্সিস আত্মবিশ্বাসী যে আফ্রিকান ব্যতীত অন্য সমকামী দম্পতিরা তার এই সিদ্ধান্তকে প্রথমে সমালোচনা করলেও শেষ পর্যন্ত এটি বুঝতে পারবে। 

গত মাসে ফিডুসিয়া সাপ্লিকানস (সাপ্লিকেটিং ট্রাস্ট) নামের একটি নথির নতুন সংস্করণে সমলিঙ্গের যুগলদের আশীর্বাদের অনুমতি দেওয়া হয়েছিলো। এই সিদ্ধান্তে রোমান ক্যাথলিক চার্চে ব্যাপক বিতর্ক সৃষ্টি করে। বিশেষ করে আফ্রিকান বিশপেরা এই বিষয়টি মেনে নিতে পারেনি।

আফ্রিকার বড় অংশের মানুষের দৃষ্টিতে সমকামিতাকে এখনও ‘খারাপ’ মনে করা হয়, এবং তারা এটা সহ্য করতে পারে না। এমন কিছু আফ্রিকান দেশেও আছে যেখানে সমকামীদের কারাগার বা মৃত্যুদণ্ডও দেওয়া হয়৷

পোপ আরও যোগ করেন, আমি বিশ্বাস করি ধীরে ধীরে সবাই ‘ফিডুসিয়া সাপ্লিকানস’-এর চেতনাকে গ্রহণ করবে। কারণ এর লক্ষ্য ‘বিভক্ত নয়, সবাইকে অন্তর্ভুক্ত করা’। 

গত বছর ১৮ ডিসেম্বর সমলিঙ্গের যুগলদের আশীর্বাদ করতে রোমান ক্যাথলিক বিশপদের অনুমতি দিয়েছেন পোপ ফ্রান্সিস। একে এলজিবিটি সম্প্রদায়ের জন্য বড় অর্জন হিসেবে বিবেচনা করা হয়েছিলো।

আরআর
আফ্রিকার তেল সমৃদ্ধ দেশ নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় নিজার রাজ্যে মসজিদে হামলা চালিয়ে নারী, শিশু ও বৃদ্ধসহ প্রায় ৬০০ জনকে অপহরণ করার পর তাঁদের জিম্মি অবস্থার একটি ভিডিও প্রকাশ করেছে একটি সশস্ত্র...
মধ্য আফ্রিকার দেশ চাদের পূর্বাঞ্চলে পানি নিয়ে দুই পরিবারের মধ্যকার বিরোধ শেষ পর্যন্ত ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। দেশটির উপ-প্রধানমন্ত্রী লিমান মাহামাত জানিয়েছেন, এই সহিংসতায় অন্তত ৪২ জন...
আফ্রিকা সফরের দ্বিতীয় পর্যায়ে বুধবার ক্যামেরুনের মাটিতে পা রাখলেন পোপ লিও। চার দেশের এই উচ্চাভিলাষী ১০ দিনের সফরে পোপের মূল লক্ষ্য ক্যামেরুনের ইংরেজিভাষী অঞ্চলগুলোতে চলমান রক্তক্ষয়ী সংঘাত বন্ধে...
ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধ এবং সম্প্রতি ইসলামাবাদে শান্তি আলোচনা থমকে যাওয়ার প্রেক্ষাপটে গত সপ্তাহান্তে বিশ্বজুড়ে ব্যাপক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর