কেনিয়ায় গ্যাস সিলিন্ডারবাহী লরি বিস্ফোরণ, নিহত তিন, আহত বহু

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩৫ পিএম

কেনিয়ার রাজধানী নাইরোবিতে গ্যাস বিস্ফোরণে অন্তত তিন জন নিহত এবং প্রায় ৩০০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নাইরোবির দক্ষিণ-পূর্ব অংশে এমবাকাসি এলাকায় গ্যাস বহনকারী একটি লরি বিস্ফোরিত হয়ে হতাহতের এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

নাইরোবি পুলিশের এক মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, বিস্ফোরণের ফলে অগ্নিকাণ্ডে পার্শ্ববর্তী আবাসন, ব্যবসা এবং গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে শহরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।


 
আহতদের মধ্যে অনেকের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের মধ্যে অন্তত ২৫ জন শিশু রয়েছে। 

এর আগে দেশটির সরকার বলেছিল, একটি গ্যাস প্লান্টে এই বিস্ফোরণ ঘটেছে। তবে এখন জানা যায় বিস্ফোরণটি প্ল্যান্টে নয়, লরিতে। 

সরকারি মুখপাত্র আইজ্যাক মওয়াউরা জানিয়েছেন, বিস্ফোরণ থেকে চারদিকে আগুনের গোলা ছড়িয়ে পড়ে। একটি উড়ন্ত গ্যাস সিলিন্ডার ওরিয়েন্টাল গোডাউন নামের গার্মেন্টস এবং টেক্সটাইল গুদামে আঘাত করে। ফলে বেশ কয়েকটি অ্যাপার্টমেন্টে আগুন ছড়িয়ে পড়ে। 

মাওয়াউরা আরও বলেছেন, বিস্ফোরণের ঘটনাস্থল সুরক্ষিত করা হয়েছে এবং উদ্ধার অভিযানে সহযোগিতা করার জন্য একটি কমান্ড সেন্টার স্থাপন করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, বিস্ফোরণের পরপরই তারা ব্যাপক কম্পন অনুভব করেছেন।

কেনিয়া রেড ক্রস জানিয়েছেন, তারা অক্লান্তভাবে আগুনের সঙ্গে লড়াই করে যাচ্ছেন।

একাত্তর/আরআর/এসি
পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী করাচিতে বৃহস্পতিবার একটি আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে ভবনটি ধসে পড়ে। এই ঘটনায় নারী ও শিশুসহ কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ার পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৩০ জনেরও বেশি এখনও নিখোঁজ রয়েছেন। 
কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে কমপক্ষে ৩১ জন নিহত ও ১০৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির মানবাধিকার কমিশন।
কেনিয়ার রাজধানী নাইরোবিতে বিক্ষোভকারীদের উপর গুলি চালিয়েছে দেশটির পুলিশ। এ সময় একজন  বিক্ষোভকারকে রক্তাক্ত অবস্থায় নাইরোবীর রাস্তায় নিশ্চল অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। গণতন্ত্রপন্থী সমাবেশের...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর