ভারতে এখনও সবচেয়ে বড় সমস্যা ক্ষুধার জ্বালা

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৮ পিএম

এখনো বিশ্বের অন্যতম জনবহুল এবং বড় অথনৈতিক বাজারের দেশ ভারতের বড় সমস্যা ক্ষুধা। কৃষিপণ্য বাণিজ্যে বিশ্বের শীর্ষ সংস্থা বাঙ্গিই বলছে দেশটিতে এখনও অনাহারে থাকে লাখ লাখ মানুষ। খাদ্যের এই, অভাবের বড় কারণ সরবরাহ ব্যবস্থায় দুর্বলতা এবং কোল্ড স্টোরেজের অভাব। 

জনসংখ্যা বিষয়ক সাম্প্রতিক এক প্রতিবেদন মতে, গেলো বছরে ডিসেম্বর পর্যন্ত ভারতের জনসংখ্যা ১৩৮ দশমিক আট কোটি। এতো বিপুল সংখ্যক জনগোষ্ঠির জন্য প্রতিদিনের খাদ্য নিশ্চিত করারই বিশাল একটি চ্যালেঞ্জ দেশটির জন্য। তাই  শীর্ষ কৃষিপণ্য উৎপাদক হিসেবেও পরিচিতি এর। 

কিন্তু চাল, গম, দুধ আর আখের বৃহত্তম উৎপাদক ভারতে এখনও অনাহারে থাকে লাখ লাখ মানুষ।  কৃষিপণ্য বাণিজ্যে বিশ্বের শীর্ষ সংস্থা বাঙ্গির মতে, ভারতে সবচেয়ে বড় সমস্যা ক্ষুধা। সংস্থাটির মতে, দেশটিতে লাখ লাখ ক্ষুধার্ত মানুষ এখনো চাহিদামতো খাবার পাচ্ছেনা। যেটুকু পায় সেটাও পুষ্টিকর নয়।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খাদ্য উৎপাদক দেশটি চলতি বছরের গ্লোবাল হাঙ্গার ইনডেক্সে ১২৫টি দেশের মধ্যে ১১১ নম্বরে আছে। তার মানে, ভারতে ক্ষুধা-পরিস্থিতি অনেক খারাপ। সোজা কথায়, খিদের জ্বালা আরও বেড়েছে দেশটিতে। বিশ্বের মোট জনসংখ্যার পাঁচভাগের এক ভাগই ভারতে। 

দেশটিতে ১৪০ কোটি মানুষের মধ্যে ১৯ কোটি মানুষ প্রতিদিন অনাহারে থাকে। বাঙ্গির মতে, এই খাদ্যভাবের কারণ হলো সঠিক সরবরাহ ব্যবস্থার অভাব। এর জটিলতা নিয়ে কেউ কখনোই কথা বলে না। এছাড়া এনিয়ে কোন ব্যবস্থা নেয়া হয় না। ফলে সমস্যা আরও জটিল হচ্ছে দিনকে দিন।

মার্কিন বাণিজ্য বিভাগের মতে, দুর্বল অবকাঠামোর কারণে ফসল কাটার পরে প্রায় ৪০ শতাংশ ফসল নষ্ট হয় দেশটিতে। কোল্ড স্টোরেজের অভাবে শাক-সবজি এবং ফল আরও দ্রুত নষ্ট হয়। আর গুদামে পচে নষ্ট হয় হাজার হাজার টন খাদ্যশস্য, যা দিয়ে বহু অভুক্তের খাদ্য নিশ্চিত করা সম্ভব। 

দেশটিতে কম উৎপাদনশীলতার অন্যান্য কারণগুলোর মধ্যে অদক্ষ খাদ্য বিতরণ ব্যবস্থা, অনিয়মিত এবং অস্বাভাবিক আবহাওয়া, কড়া বিধিনিষেধ এবং কৃষকদের শিক্ষা ও প্রশিক্ষণের অভাবকে দায়ী করছে সংস্থাটি। এদিকে ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণীর ক্রমমবর্ধমান খাবারের চাহিদাও ভারতের খাদ্য সমস্যাকে আরও জটিল করছে, বলছে বাঙ্গি। 

এতো সমস্যার পরও এবার অন্তর্বর্তী বাজেটে সাধারণ কৃষকদের জন্য তেমন ভালো খবর জুটেনি। ভারতের কেন্দ্রীয় বাজেটে কৃষি খাত সবচে কম বরাদ্দ পেয়েছে। যা ১ দশমিক ২৭ লাখ কোটি রুপি মাত্র। যদিও বাজেট বক্তৃতা জুড়ে গেল বছরের কৃষি খাতে সাফল্যের গান গেয়েছেন দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । 

 

একাত্তর/এসি
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর