বিমান হামলায় গাজার সাবেক প্রধানমন্ত্রীর ছেলে নিহত

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩১ পিএম

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ও গাজা সরকারের সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার এক ছেলে ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছেন। 

অসমর্থিত সূত্রের বরাতে ইরানের প্রেস টিভি জানিয়েছে, শনিবার গাজার একটি আবাসিক এলাকায় ইসরাইল বিমান হামলা চালালে ২২ বছর বয়সি হাজিম হানিয়া নিহত হন।

সূত্রগুলো জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবরের পর থেকে হানিয়ার নিজস্ব বাড়িসহ গাজায় এই হামাস নেতার আত্মীয়-স্বজনের ঘরবাড়িতে লাগাতার বিমান হামলা চালাচ্ছে দখলদার সেনারা। এসব হামলায় ইসমাইল হানিয়ার অন্তত ১৪ আত্মীয় নিহত হয়েছেন।

বর্তমানে কাতারে অবস্থিত হামাসের প্রবাসী দপ্তরের দায়িত্ব পালন করছেন এ নেতা। গাজায় যুদ্ধবিরতিসহ বন্দিবিনিময়ের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে কূটনৈতিক দায়িত্ব পালন করছেন তিনি। 

তবে ছেলের মৃত্যুর বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি ইসমাইল হানিয়া।  

এদিকে মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার সর্বদক্ষিণের শহর রাফাতে অভিযান চালানোর যে নির্দেশ দিয়েছেন তার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে হামাস। 

সংগঠনটি বলেছে, সমস্ত উপত্যকার বেশিরভাগ মানুষ এখন রাফাহ শহরে অবস্থান করছে। কাজেই সেখানে হামলা হলে ভয়াবহ বিপর্যয় তৈরি হবে এবং লাখ লাখ মানুষ হতাহত হবে। হামলা হলে সে দায় আমেরিকা ও ইসরাইলকে নিতে হবে বলে জানিয়েছে হামাস। 

আরবিএস
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
অধিকৃত পশ্চিম তীরে আয়োজিত এক সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, তিনি গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দেশটির সামরিক...
পবিত্র ঈদুল আজহার এই সময়টাতে মাযেন আল-জেরজাওয়ির দম ফেলার ফুসরত থাকার কথা ছিল না। গাজা সিটির অন্যতম শীর্ষ পশুপালকের খামারে শত শত ভেড়া আর ছাগলের ডাক, আর ক্রেতাদের ভিড়ে মুখর থাকত চারপাশ। কিন্তু আজ...
মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন-ইসরাইল জোটের মধ্যে চলমান সংঘাত ষষ্ঠ দিনে গড়িয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে ইসরাইলকে লক্ষ্য করে ইরান বড়ো ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে দেশটির লাখ লাখ বাসিন্দা...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর