আবারও বন্ধ আইফেল টাওয়ার

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৬ পিএম

কর্মীদের ধর্মঘটের কারণে বিশ্বের অন্যতম শীর্ষ পর্যটন আকর্ষণ আইফেল টাওয়ার বন্ধ করে দেয়া হয়েছে। কবে, এটি আবার দর্শকদের জন্য খুলবে, তাও পরিষ্কার না।

সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর বরাতে এপি বলছে, ধর্মঘটের সময়সীমা আরও বাড়ানো হতে পারে।

টাওয়ারের অপারেটর এসইটিই তাদের ওয়েবসাইটে বলেছে, ধর্মঘটের কারণে আইফেল টাওয়ার বন্ধ। আমরা দুঃখ প্রকাশ করছি।

এতে দর্শকদের সতর্ক করে বলা হয়, কেউ আইফেল টাওয়ারে ভ্রমণের আগে যেনো ওয়েবসাইট চেক করে নেয়। এছাড়া যারা অনলাইনে ইতোমধ্যে টিকিট করে ফেলেছেন, তাদেরও ই-মেইল চেক করার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউইয়র্ক সিটি থেকে প্যারিস আসা ভ্রমণকারী আমেরিকান পর্যটক মারিসা সোলিস এ বিষয়ে এপিকে বলেন, ‘আমরা কিছুটা হতাশ কিন্তু বুঝতে পারি যে মানুষ ন্যায্য মজুরি না পেলে কেমন লাগে।’

আইফেল টাওয়ার সাধারণত বছরের ৩৬৫ দিনই খোলা থাকে। তবে, এবার মাত্র দুইমাসের ব্যবধানে এটি দ্বিতীয়বারের মতো বন্ধ হলো। গত ডিসেম্বরে ক্রিসমাস এবং নতুন বছরের ছুটির দিনে আলোচনার জন্য চাপ দিয়ে এটি বন্ধ করে দিয়েছিলো কর্মীরা।

আইফেল টাওয়ারের কর্মচারীর অধিকার নিয়ে কাজ করা সিজিটি ইউনিয়নের স্টেফান ডিউ বলেছেন, সোমবারের এই ধর্মঘট মূলত কর্মীদের বেতন বাড়ানোর দাবিতে করা হয়েছে। তাদের দাবি, যে পরিবার অর্থ টিকিট বিক্রি করে উপার্জিত হয়, সে তুলনায় বেতন বাড়েনি কর্মীদের। তাই প্যারিস পৌরসভার মালিকানাধীন এই টাওয়ারের কর্তৃপক্ষকে বার্তা দিতে চান কর্মচারীরা।

ওয়েবসাইট অনুসারে, প্যারিসের সবচেয়ে বিখ্যাত ল্যান্ডমার্ক আইফেল টাওয়ার বছরে প্রায় ৭০ লাখ দর্শককে আকর্ষণ করে, যার প্রায় তিন-চতুর্থাংশ বিদেশি। করোনা মহামারি চলাকালীন জায়গাটি বন্ধ থাকা এবং ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে এ সংখ্যা দ্রুত হ্রাস পেয়েছিল। তবে ২০২২ সালে সেটি ৫৯ লাখে পৌঁছায়।

এদিকে ফ্রান্সের রাজধানী অলিম্পিক গেমসের আয়োজক হওয়ায় এই গ্রীষ্মে প্যারিসে দর্শনার্থীদের সংখ্যা বাড়বে বলে আশা করা হচ্ছে।

একাত্তর/আরএ
স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি ও বনাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার পর দেখতে দেখতে পার হয়ে গেছে পাঁচটি দিন। শতাব্দীর অন্যতম মারাত্মক এই অগ্নিকাণ্ডে এ পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষকে...
দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে তাণ্ডব চালানো ভয়াবহ দাবানল এখন এতটাই মারমুখী রূপ নিয়েছে যে তা বায়ুমণ্ডলে নিজের আবহাওয়া নিজেই তৈরি করছে! পরিবেশ ও অগ্নিনির্বাপক কর্তৃপক্ষের মতে, তীব্র আগুনের তাপে তৈরি হওয়া...
ইউরোপজুড়ে তাণ্ডব চালানো ভয়াবহ দাবানল পরিস্থিতি ফরাসি ও স্প্যানিশ কর্তৃপক্ষের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফ্রান্সের ঐতিহ্যবাহী বর্দো শহরের দক্ষিণ অঞ্চল থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে পৌঁছে...
ভয়াবহ দাবানলে পুড়ছে ইউরোপের বড় একটি অংশ। তীব্র তাপদাহের সঙ্গে রুক্ষ আবহাওয়া ও বাতাসের গতিবেগ যুক্ত হয়ে ফ্রান্স ও স্পেনের পরিস্থিতি আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের বিখ্যাত...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর