ইউক্রেনকে এফ-১৬ দেয়া হলে পরমাণু যুদ্ধ শুরু হবে: মেদভেদেভ

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০১ পিএম

ন্যাটো জোটভুক্ত পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনকে এফ-১৬ জঙ্গি বিমান দেয় তাহলে পরমাণু যুদ্ধ শুরু হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ।  

ইউরো নিউজের খবরে বলা হয়েছে, ন্যাটো জোটের সদস্য দেশগুলো বর্তমানে ইউক্রেনের পাইলটদের এফ-১৬ জঙ্গি বিমান চালানোর প্রশিক্ষণ দিচ্ছে। ধারণা করা হচ্ছে, এসব দেশ নিকট ভবিষ্যতে ইউক্রেনকে এই জঙ্গি বিমান সরবরাহ করবে।

বৃহস্পতিবার রাশিয়ার বার্তা সংস্থা তাসকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে মেদভেদেভ বলেন, পশ্চিমাদের রাশিয়ার দক্ষ বৈমানিক এবং অত্যাধুনিক বিমানের মোকাবেলা করতে হবে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ এ মিত্র আরও বলেন, পরমাণু যুদ্ধ হঠাৎ করেই উদ্দেশ্যহীনভাবে শুরু হয়ে যেতে পারে যা কেউ ঘোষণা দিয়ে করবে না। এ কারণে ইউক্রেনকে ঘিরে যে সমস্ত কৌশল অনুসরণ করা হচ্ছে তার সবই বিপজ্জনক। 

এফ-১৬ জঙ্গি বিমান।

মার্কিন বিমানগুলো পরমাণু যুদ্ধের সেই সম্ভাব্য ট্রিগার হতে পারে উল্লেখ করে সাবেক রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের হাতে এফ-১৬ বিমান পরিচালনার মতো কোনো অবকাঠামো না থাকা সত্ত্বেও তারা এই বিমান চাইছে। যদি ন্যাটো জোটভুক্ত কোনো দেশ থেকে ইউক্রেনের উদ্দেশ্যে এই বিমান উড়ে আসে তাহলে তারপরে কী ঘটবে আমি তা জানি না।

জেনারেল ডায়নামিক্স এফ-১৬ ফাইটিং ফ্যালকন মূলত মার্কিন বিমানবাহিনীর (ইউএসএএফ) জন্য জেনারেল ডায়নামিক্স দ্বারা তৈরি একটি একক ইঞ্জিনের বহুভূমিকাযুক্ত যুদ্ধ বিমান। ১৯৭৬ সালে উৎপাদনের অনুমোদনের পর থেকে এখন পর্যন্ত ৪,৬০০ টিরও বেশি এফ-১৬ বিমান নির্মিত হয়েছে। যদিও মার্কিন বিমানবাহিনী আর এফ-১৬ ক্রয় করছে না, তবে এর উন্নত সংস্করণ তৈরি করে বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে। 

আরবিএস
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর