দুই বছরে ৩১ হাজার ইউক্রেনীয় সৈন্যের মৃত্যু: জেলেনস্কি

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০১ পিএম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত ইউক্রেনীয় সৈনিকদের সংখ্যা নিয়ে করা রাশিয়ান দাবিকে 'মিথ্যাচার' বলে অভিহিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। 

জেলেনস্কি জানান, রাশিয়া পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করার পর থেকে গত দুই বছরে ৩১ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে। প্রথমবারের মতো ইউক্রেন এই যুদ্ধে মৃতের সংখ্যা প্রকাশ করলো।
 
রোববার কিয়েভে এক আলোচনায় অংশ নিয়ে জেলেনস্কি বলেন, এই যুদ্ধে ইউক্রেনীয়দের মহান আত্মত্যাগ ইতিহাস মনে রাখবে।

তিনি আরোও বলেন, কিয়েভ আহতদের সংখ্যা প্রকাশ করবে না, কারণ এটি রাশিয়ানদের সামরিক পরিকল্পনায় তৈরিতে সহায়তা করতে পারে।

জেলেনস্কি বলেন,  যুদ্ধে এখন পর্যন্ত ৩১ হাজার ইউক্রেনীয় সৈন্য মারা গেছে, সংখ্যাটি তিন লক্ষ বা দেড় লক্ষ নয়। পুতিন এবং তার মিথ্যাবাদী চক্র নিহতের যেই সংখ্যা বলছে তা সঠিক নয়।

যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা বলতে গিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের এলাকাগুলোতে কয়েক হাজার বেসামরিক মানুষ মৃত্যুবরণ করেছেন, কিন্তু প্রকৃত সংখ্যা জানা যায়নি। তাদের মধ্যে কতজন মারা গেছে, কতজন নিহত হয়েছে, কতজনকে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, কতজনকে নির্বাসিত করা হয়েছে তা কিয়েভ জানেনা।

এই প্রথমবার ইউক্রেনের পক্ষে সামরিক মৃত্যুর সংখ্যা প্রদান করা হলো, যা একটি বিরল ঘটনা। অনুমান করা হচ্ছে মৃতের সংখ্যা অনেক বেশি।

মার্কিন কর্মকর্তারা গত বছরের আগস্টেই ইউক্রেনের নিহত সেনা সংখ্যা ৭০ হাজার এবং আহত এক লক্ষ ২০ হাজার বলে উল্লেখ করেছিলো।

নিজের বক্তব্যে রাশিয়ার ক্ষয়ক্ষতির প্রসঙ্গ টেনে এনে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, এক লক্ষ আশি হাজার রুশ সৈন্য নিহত হয়েছে এবং আরও কয়েক হাজার হয়েছে আহত।

 

 

এএ/এআর
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর