প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শাহবাজ শরিফ

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১০:০৬ এএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) প্রধান শাহবাজ শরিফ। ইসলামাবাদের প্রেসিডেন্ট হাউজে দেশটির ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।  

সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের প্রেসিডেন্ট হাউজ আইওয়ান-ই-সদরে পিএমএল-এনের প্রধান শাহবাজ শরিফকে প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠ করিয়েছে প্রেসিডেন্ট আরিফ আলভি। 

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, পাকিস্তান পিপলস পার্টি-পিপিপি'র চেয়ারম্যান এবং জোটসঙ্গী বিলাওয়াল ভুট্টো-জারদারি, সেনা প্রধান জেনারেল আসিম মুনিরসহ সিন্ধ, পাঞ্জাব ও বেলুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রীরা।

এছাড়া পাকিস্তানে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরাও শেহবাজের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শপথ নেওয়ার পর পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়।

এর আগে, নানা নাটকীয়তার পর রোববার দেশটির সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদের ভোটাভুটিতে ২০১ জন আইনপ্রণেতার ভোট পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন শাহবাজ। আর ইমরান খানের দল পিটিআইয়ের প্রধানমন্ত্রী পদের প্রার্থী ওমর আইয়ুব খান পেয়েছেন ৯২ ভোট। এ নিয়ে দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন প্রভাবশালী শরিফ পরিবারের এই সদস্য।

ভোটাভুটির আগেই অনেকটা নিশ্চিত হয়েছে, নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজই হচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী। কারণ প্রধানমন্ত্রী নির্বাচনে নিজের দল পিএমএল-এনের পাশাপাশি পিপিপি, মুত্তাহিদা কওমি মুভমেন্ট, পাকিস্তান মুসলিম লীগ-কায়েদসহ, সাত দলের সমর্থন নিশ্চিত করেন শাহবাজ। এই সাত দলের জোটে মোট আসন সংখ্যা ২০৫টি।

এখন দেশটিতে বাকি রয়েছে প্রেসিডেন্ট নির্বাচন। এটি অনুষ্ঠিত হবে আগামী ৯ মার্চ। এতে পিপিপি’র কো-চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির বিরুদ্ধে লড়বেন পাশতুনখোয়া মিলি আওয়ামী পার্টির প্রধান মাহমুদ খান আচাকজাই।

আরবিএস
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর