আম্বানি কন্যা ইশার গায়ে বিশাল রত্নভাণ্ডার!

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০৯:১৬ পিএম

আম্বানি পরিবারের ছোট বরপুত্রের প্রাক-বিয়ে আয়োজন নিয়ে এখনও জোর চর্চা চলছে। অনুষ্ঠানের নানা দিক নিয়ে মজে আছে নেটদুনিয়ায়। তবে তাবৎ বিনোদন তারকাদের ছাপিয়ে সবার নজরে ছিলো আম্বানি পরিবারের সদস্যদের সাজ পোশাক। তাদের পরনের পোশাকও নিয়েও চায়ের কাপে ঝড় উঠেছে।

ব্যয়বহুল, জমকালো পোশাক পরে অনুষ্ঠানে আতিথেয়তা করেছেন আম্বানি পরিবারের সদস্যরা তারা। তবে অনুষ্ঠানের একটি ইভেন্টে হীরা, পান্না, রুবিসহ দামি দামি রত্ন বসানো ব্লাউজ পরে চমকে দিয়েছেন মুকেশ আম্বানির একমাত্র মেয়ে ইশা আম্বানি। ছোট ভাইয়ের বিয়েতে এই চমক দেখিয়েছেন আম্বানি বাড়ির মেয়ে।

ইশার ব্লাউজের ডিজাইন করেছেন প্রখ্যাত ডিজাইনার আবু জানি এবং সন্দ্বীপ খোসলা। সেই ব্লাউজ তৈরির অভিজ্ঞতা নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন তারা। এতে সন্দ্বীপ বলেছেন, ইশার ব্যক্তিগত সংগ্রহে থাকা অলংকারই ব্যবহার হয়েছে এই ব্লাউজে।

লাল রঙের একটি কাপড়ের ওপর দামি দামি অলংকার সেলাই করে জুড়ে দেয়া হয়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ইশার সংগ্রহে যতগুলো পাথরের অলংকার ছিল, তার সবটাই ব্লাউডেজর জন্যে দিয়ে দিয়েছেন।

ক্যাপশনে আরো বলা হয়েছে, পোলকি, রুবি, হীরা, পান্নাসহ আপনারা যেটিরই নাম উচ্চারণ করুন না কেন, ব্লাউজে দেখতে পাবেন। ওই পোশাকের ওপর জুড়ে দেওয়া রত্নগুলোর কিছু ব্যক্তিগত সংগ্রহে ছিলো ইশার। আর নতুন কিছু জহরত গুজরাট ও রাজস্থান থেকে সংগ্রহ করা হয়েছে।

ব্লাউজে বসাতে মূল্যবান অলংকারগুলোকে ভেঙে দেয়া হয়েছে নতুন রূপ। প্রতিটি গয়নাকে প্রথমে হাতে আঁকা কাগজের নিদর্শনের ওপর বসানো হয়েছে। এটি তৈরি করতে কয়েক দফায় শৈল্পিক পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়। এরপর গয়নার টুকরাগুলোর সঙ্গে স্বর্ণ-রুপার জারদৌসি কাজের বিভিন্ন সেলাই দিয়ে ব্লাউজটি তৈরি করা হয়েছে।

শুধু তাই নয়, হিরে-মুক্তোখচিত ময়ুরপঙ্খী সাদা রঙের লেহেঙ্গাও পরেছিলেন ইশা আম্বানি। ফাল্গুনী শেন পিকক কালেকশন থেকে এই পোশাক বেছে নিয়েছেন ইশা। আইভরি মাটি পর্যন্ত লুটিয়ে পড়েছে লেহেঙ্গার কেপ। পাশাপাশি গা ভর্ত হীরের গয়নাতে মহারানীর মতো দেখতে লাগছিলো আম্বানি বাড়ির মেয়েকে।

এআরএস
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর