বিরল বন্যায় প্লাবিত আমিরাত

আপডেট : ১০ মার্চ ২০২৪, ০২:০৪ পিএম

বিরল বন্যায় প্লাবিত হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। রাজধানী আবুধাবিসহ দুবাই, শারজাহ, আজমান, রাস আল খাইমাহ, ফুজাইরায় তীব্র বৃষ্টিতে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। তবে এখন পর্যন্ত হতাহত বা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর যায়নি।  

খিলিজি টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকাল ৭টা ৪৫ মিনিটে মেঘে আচ্ছন্ন হয়ে যায় পুরো আমিরাতের আকাশ। এরপর শুরু হয় ভারী বর্ষণ। 

অতিবৃষ্টির পাশাপাশি আল আইন এবং পরবর্তীতে আজমানে বজ্রপাত হয়েছে।

আমিরাতের আবহাওয়া সংস্থা ন্যাশনাল সেন্টার ফর মেটরোলোজি জানিয়েছে, দুবাইয়ের আল খাওয়ানিজ এবং উম হুরাইরে সকালে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। পরবর্তীতে দুবাইয়ের অন্যান্য অঞ্চলেও প্রবল বৃষ্টিপাত হতে থাকে। 

অনেক অঞ্চলে বাড়িগুলোতে বন্যার পানি ঢুকে পড়ছে। হয়েছে শিলাবৃষ্টিও। তবে পরিস্থিতি এখনও স্বাভাবিক রয়েছে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা।  

রোববার পর্যন্ত দেশটিতে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস।

আরবিএস
হরমুজ প্রণালী তদারকির জন্য ‘পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি’ বা পারস্য উপসাগর প্রণালী কর্তৃপক্ষ গঠন করেছে ইরান। সংস্থাটি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরের দক্ষিণের জলসীমা পর্যন্ত এলাকা...
মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী থাকার মধ্যেই সংযুক্ত আরব আমিরাত মঙ্গলবার ঘোষণা দিয়েছে যে, ‘জাতীয় স্বার্থে’ মনোযোগ দিতে ওপেক ও ওপেক প্লাস জোট থেকে সরে যাচ্ছে দেশটি।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙর করা একটি কুয়েতি তেলবাহী জাহাজে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক কেন্দ্র দুবাই আজ (শনিবার) এক শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছে। বার্তা সংস্থা এএফপির প্রতিনিধিরা জানিয়েছেন, তারা শহরে বিকট শব্দে বিস্ফোরণ শুনতে পেয়েছেন এবং আকাশজুড়ে...
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর